ফুটবল

ইপিএলে ম্যানসিটি-ইউনাইটেডের হার

ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা ফুটবল খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচে খেলোয়াড়রা মাঠে লড়াই করছে, দর্শকরা দর্শকাসনে উপভোগ করছে. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে পরাজয়ের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড।

হারের পরও ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ম্যানসিটি। বোর্নামাউথকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চার ধাপ উপরে উঠে দুই নম্বরে উঠেছে আর্সেনাল।

এক ম্যাচ কম খেলা লিভারপুল ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে। ব্রাইটনকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিনি অ্যাস্টন ভিলা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় চারে ব্রাইটন।

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোয় টেবিলের নয়ে উঠেছে ১১ পয়েন্ট পাওয়া ক্রিস্টাল প্যালেস। এক ধাপ নেমে দশ নম্বরে যাওয়া ইউনাইটেডের ৭ ম্যাচে ৯ পয়েন্ট।

শনিবার মলিনাক্স স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন রুবেন দিয়াস। ম্যানসিটির বিপক্ষে লিড পায় উলভারহ্যাম্পটন। বিরতির পর ৫৮ মিনিটে ফ্রি কিক থেকে নিশানাভেদ করে ম্যানসিটিকে সমতায় ফেরান জুলিয়ান আলভারেজ।

৬৬ মিনিটে ম্যাথিউস কুনহার অ্যাসিস্টে হোয়াং হি-চ্যান গোল করলে ম্যাচে উলভারহ্যাম্পটন আবারো এগিয়ে যায়। বাকি সময়ে চেষ্টা করেও পরাজয় এড়াতে পারেনি ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিকে, ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ২৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেনের লক্ষ্যভেদে লিড পায় ক্রিস্টাল প্যালেস। সমতায় ফিরতে না পারা রেড ডেভিলদের তাই পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়।

বিষয়:ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ উলভারহ্যাম্পটন ক্রিস্টাল প্যালেস ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…