চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইপিএলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ০৫, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের স্টেডিয়াম, প্রস্তুত ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাসোসিয়েটেড পার্টি ট্রানজ্যাকশন রুলস (এপিটি) চ্যালেঞ্জ করে ইংলিশ প্রিমিয়ার লিগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া শুরু করেছে ম্যানচেস্টার সিটি। আগামী সপ্তাহে এ সংক্রান্ত ব্যক্তিগত সালিশি শুনানি শুরুর কথা রয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রিমিয়ার লিগের বিরুদ্ধে ম্যানসিটি এনেছে বৈষম্যের অভিযোগ। আবুধাবি ইউনাইটেড গ্রুপের মালিকানাধীন ক্লাবটি তাই দায়ের করছে ক্ষতিপূরণ মামলা।

সৌদি মালিকানাধীন একটি গ্রুপ নিউক্যাসল ইউনাইটেড কেনার পর ২০২১ সালে এপিটি প্রবর্তিত হয়। ক্লাব মালিকদের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর সাথে স্পনসরশিপ চুক্তি স্বাক্ষরকারী ক্লাবগুলোকে আরও নিয়ন্ত্রণের প্রয়াসে গত ফেব্রুয়ারিতে এটিপির নিয়ম আরও কঠোর করা হয়েছিল।

Banglabid

চলতি বছরের ফেব্রুয়ারিতে আয়োজিত এক সভায় ইপিএলের ২০টি ক্লাবকে জানানো হয়েছিল, একটি ক্লাব এপিটি’র বিপক্ষে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে।

ম্যানসিটির যুক্তি, স্পন্সরদের ন্যায্য বাজার মূল্যের প্রস্তাব স্বাধীনভাবে যাচাইয়ের পরিবর্তে তারা কতটা দিতে চান, তা সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা থাকা ক্লাবের উচিৎ। ইতিহাদ এয়ারওয়েজের সাথে চুক্তিবদ্ধ সিটি বিশ্বাস করে যে, প্রিমিয়ার লিগের নিয়ম টুর্নামেন্টের আইন লঙ্ঘন করে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে তদন্তের পর সিটির বিরুদ্ধে ১১৫টি অভিযোগ আনা হয়। ক্লাবের পক্ষ থেকে এরপর জানানো হয়, প্রিমিয়ার লিগ আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগের বিরুদ্ধে তারা আত্মপক্ষ সমর্থনের জন্য প্রস্তুত।

Reneta

অভিযোগগুলো প্রকাশ্যে আসার পর থেকে ম্যানসিটি নিজেদের নির্দোষ দাবি করে আসছে। ক্লাবটি বলেছে, অকাট্য প্রমাণ দিয়েই সব সামলানো হবে।

আগামী নভেম্বরে এ বিষয়ে শুনানি আরম্ভ হবে। দোষী প্রমাণিত হলে সিটি জরিমানা, পয়েন্ট কাটা কিংবা ইপিএল থেকে বহিষ্কারের মতো শাস্তির মুখোমুখি হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাসোসিয়েটেড পার্টি ট্রানজ্যাকশন রুলসইপিএলইংলিশ প্রিমিয়ার লিগএপিটিম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ বৃহস্পতিবার

পরবর্তী

শান্ত ‘ভালো’, সময় দিতে হবে

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্ত ‘ভালো’, সময় দিতে হবে

বাংলাদেশের যুবলীগ নেতা তানভীরের ছবি, সবুজ প্রকৃতির পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগ নেতা তানভীরকে পিটিয়ে হত্যা

সর্বশেষ

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

আগস্ট ২০, ২০২৬

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT