চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানির মৃত্যু: প্রিমিয়ার লিগে খেলা হবে না ৩ দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
রানির মৃত্যুতে প্রিমিয়ার লিগে তিন দিন খেলা বন্ধ থাকবে. Channel i News - চ্যানেল আই নিউজ

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকের মাতম যুক্তরাজ্যে। এমন অবস্থায় সবধরনের খেলাধুলার ইভেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে দেশটির ক্রীড়া সংস্থাগুলো। সেই পথে হাঁটল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষও। আগামী তিন দিন লিগটির কোনো খেলা মাঠে গড়াবে না।

শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ হওয়ার কথা ছিল না। তবে শনি ও রোববার মোট ১০টি ম্যাচ ছিল। সবগুলো স্থগিত করা হয়েছে। বিবৃতিতে শোক প্রকাশের সঙ্গে বিষয়টি জানিয়েছে ইপিএল কর্তৃপক্ষ।

রানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার। বলেছেন, ‘সময়টা কেবল আমাদের জন্যই শোকের নয়, সারাবিশ্বের লক্ষ কোটি মানুষ যারা তাকে ভালোবাসেন, তাদের সবার জন্য দুঃখজনক। আমরা এই শোকে সকলের সাথে একাত্মতা প্রকাশ করতে চাই।’

Banglabid

বৃহস্পতিবার রাতে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মৃত্যুবরণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ইতিহাসের দ্বিতীয় দীর্ঘমেয়াদি সম্রাজ্ঞীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর।

রানির মৃত্যুতে শোক প্রকাশে ইংল্যান্ড-সাউথ আফ্রিকার তৃতীয় টেস্টটি স্থগিত করেছে ইসিবি। একই কারণে ইএফএল ও মেয়েদের সুপার লিগও স্থগিত করেছে লিগ কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগরানি দ্বিতীয় এলিজাবেথলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রিজম্যান ইস্যুতে ‘বড়’ ঝামেলায় অ্যাটলেটিকো-বার্সা

পরবর্তী

করোনায় শনাক্ত ২৭৮, মৃত্যু ১

পরবর্তী

করোনায় শনাক্ত ২৭৮, মৃত্যু ১

পিকআপের ধাক্কায় সড়কে দুর্ঘটনা, যানবাহন ও মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT