যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চলছে। এ পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর যেকোনো হস্তক্ষেপ ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ হিসেবে দেখবে তেহরান।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইরানের জ্যেষ্ঠ রাজনীতিক ও আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি সোমবার (৪ মে) এমন হুঁশিয়ারি দিয়েছেন।
ইব্রাহিম আজিজি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার। বর্তমানে তিনি দেশটির পার্লামেন্টের সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি–বিষয়ক কমিটির প্রধান।
এর আগে ইব্রাহিম আজিজি বিবিসি তেহরানকে বলেছিলেন, এটি (হরমুজ) আমাদের মৌলিক অধিকার। এ পথ দিয়ে কী হবে সে সিদ্ধান্ত ইরানের। এ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়াও এর অন্তর্ভুক্ত।








