চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ০৪, মে ২০২৬
- সেমি লিড, অপরাধ, জনপদ, নেত্রকোনা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় এক শিক্ষকের লালসার শিকার হয়ে ১১ বছরের এক মাদ্রাসাছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার একটি মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মামলা করেছেন শিশুটির মা। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পরিবারসহ এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২ নভেম্বর মাদ্রাসা ছুটির পর অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী শিশুকে মসজিদ ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে নেন। অন্য শিক্ষক-শিক্ষার্থীরা চলে যাওয়ার পর নির্জনতার সুযোগ নিয়ে একটি কক্ষে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন তিনি। বিষয়টি কাউকে জানালে শিশুটিসহ তার মা ও ভাইকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এভাবে ভয় দেখিয়ে একাধিকবার শিশুটিকে ধর্ষণ করেন ওই শিক্ষক।

শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। সম্প্রতি মেয়ের শারীরিক পরিবর্তন ও অসুস্থতার খবর পেয়ে তিনি বাড়িতে আসেন। গত ১৮ এপ্রিল স্থানীয় একটি ক্লিনিকে পরীক্ষার পর চিকিৎসক জানান, শিশুটি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা। এরপরই পুরো বিষয়টি এলাকায় জানাজানি হয়।

চিকিৎসক ডা. সায়মা আক্তার জানান, শিশুটির বয়স মাত্র ১১ বছর, ওজন মাত্র ২৯ কেজি। তার শরীর গর্ভধারণের জন্য একেবারেই প্রস্তুত নয়। গর্ভস্থ বাচ্চার মাথার তুলনায় শিশুটির কোমরের হাড় (পেলভিস) অনেক সরু, যা প্রসবের ক্ষেত্রে মা ও শিশু উভয়ের জন্যই চরম ঝুঁকিপূর্ণ।

শিশুটির মা জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের কথা ভেবে তিনি দূরে কাজ করতেন। বড় মেয়েকে নিরাপদ ভেবে মাদ্রাসায় পড়াশোনা করতে পাঠিয়েছিলেন। কান্নজড়িত কণ্ঠে তিনি বলেন, হুজুর আমার শিশু বাচ্চাটার সাথে এমন পিশাচের মতো কাজ করল, আমি স্বপ্নেও ভাবি নাই। আমি এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

অভিযুক্ত শিক্ষকের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি ১৮ এপ্রিল এলাকা ছেড়েছেন।

Reneta

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১১ বছরের মাদ্রাসাছাত্রীঅন্তঃসত্ত্বানেত্রকোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

দুই সপ্তাহে আড়াই কোটি ভিউ, কী আছে এই নাটকে?

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেল মা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

জকসু ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করলো ছাত্রদল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT