চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ দিনের ছুটি নিয়ে তিন মাস অনুপস্থিত—তবুও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক

এস কে রাসেল এস কে রাসেল
১:৫২ অপরাহ্ণ ০৪, মে ২০২৬
- সেমি লিড, অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শহীদ আলাউদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (হিসাব বিজ্ঞান) আবুল কালাম (রুবেল) দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকলেও তার নামে নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে স্ত্রীর অসুস্থতার কথা উল্লেখ করে পাঁচ দিনের ছুটি নেন তিনি। এরপর আর কর্মস্থলে ফেরেননি। প্রায় তিন থেকে চার মাস ধরে তিনি অনুপস্থিত রয়েছেন। স্থানীয়দের দাবি, এ সময়ের মধ্যে তিনি ভারতে অবস্থান করছেন।

এদিকে, শিক্ষক অনুপস্থিত থাকলেও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে তার সরকারি বেতন-ভাতা নিয়মিত উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

Banglabid

বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, হিসাব বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে অনেক শিক্ষার্থীকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে প্রাইভেট পড়তে হচ্ছে, যা নিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন গানের সঙ্গে ভিডিও প্রকাশ করেও সমালোচনায় ছিলেন ওই শিক্ষক।

স্থানীয়দের আরও অভিযোগ, দীর্ঘ অনুপস্থিতির পরও হাজিরা খাতায় তাকে উপস্থিত দেখানো হয়েছে। এ ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীনের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। তবে বিষয়টি শিক্ষা অফিস বা বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানানো হয়নি।

Reneta

জানা গেছে, চলতি মাসের ২৮ তারিখে দেশে ফিরতে পারেন আবুল কালাম। যদিও ছুটির কারণ হিসেবে স্ত্রীর চিকিৎসার কথা বলা হয়েছিল, স্থানীয়ভাবে জানা যায় তার স্ত্রী-সন্তান নিজ বাড়িতেই অবস্থান করছেন। অভিযুক্ত শিক্ষককে একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন বলেন, “ফেব্রুয়ারির ৪ তারিখে স্ত্রীর চিকিৎসার জন্য পাঁচ দিনের ছুটি নিয়ে তিনি ভারতে গেছেন।”

তবে বেতন-ভাতা উত্তোলনের বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। বিষয়টি শিক্ষা অফিসকে না জানানোর কারণেও তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি।

তবে তিনি জানান, আজকেও অভিযুক্ত শিক্ষক রুনেলের সাথে কথা হয়েছে চলতি মাসের ২৮ তারিখে দেশে ফিরবেন।

অপরদিকে স্থানীয়দের অভিযোগ, ডিসেম্বর মাসে ছুটিতে যাওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষক ফেব্রুয়ারির কথা বলছেন, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাদের দাবি, প্রধান শিক্ষকের সহযোগিতায়ই অভিযুক্ত শিক্ষক বেতন-ভাতা উত্তোলন করছেন। নিয়মিত তার সাথে শিক্ষকের যোগাযোগ রয়েছে।

পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁঞা বলেন, পাঁচ দিনের ছুটি নিয়ে এত দীর্ঘ সময় অনুপস্থিত থেকে বেতন-ভাতা তোলার কোনো সুযোগ নেই। বিষয়টি আমাকে জানানো হয়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি রুপম দাস বলেন, বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে ডেকে বিস্তারিত জেনেছি। অভিযুক্ত শিক্ষকের বেতন বন্ধের জন্য ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারকর্মস্থলে অনুপস্থিতপাকুন্দিয়াশহীদ আলাউদ্দিন উচ্চবিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT