চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নের সাবেক কোচের সঙ্গে কথা চলছে চেলসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ব্যর্থতা কাটানোর মিশনে অন্তর্বর্তীকালীন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনেও ভালো করছে না চেলসি। গ্রাহাম পটারের বিদায়ের পর এখন নতুন কোচের খোঁজে ক্লাবটি। ব্লুজদের নতুন কোচের তালিকায় অনেকের নাম শোনা গেলেও এবার সাবেক বায়ার্ন মিউনিখ কোচ লিয়াম নাগেলসম্যানের সঙ্গে আলোচনা চলছে ক্লাবটির।

মঙ্গলবার ব্রিটিশ এক গণমাধ্যম জানায়, বর্তমানে চেলসির হাতে বিকল্প সুযোগ কম থাকায় গত এপ্রিলে বরখাস্ত হওয়া গ্রাহাম পটারের জায়গায় নাগেলসম্যানের প্রতি ক্লাবটি বেশ আগ্রহ দেখাচ্ছে।

চেলসি চলতি মৌসুমের শুরু থেকেই ছন্দে নেই। টানা ব্যর্থতায় দলটির প্রধান কোচ পটারকে বহিষ্কার করে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছিল ল্যাম্পার্ডকে। তার অধীনেও উল্লেখ্যযোগ্য কোনো পরিবর্তন নেই ব্লুজদের।

অন্যদিকে, বুন্দেস লিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ থেকে চলতি মাসেই বরখাস্ত হন ৩৫ বর্ষী নাগেলসম্যান। ক্লাবটির হয়ে দুই বছরেরও কম সময় দায়িত্ব পালনের পর এক সাংবাদিকের সঙ্গে প্রেমে জড়িয়ে চাকরি হারান জার্মান এ কোচ।

নাগেলসম্যানের কোচিংয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত ক্লাব আরবি লাইপজিগ ২০১৯-২০ মৌসুমে বুন্দেসলিগায় তৃতীয় ও পরের মৌসুমে রানার্সআপ হয়ে বিস্ময়ের জন্ম দেয়। এরপর ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালও খেলে তার দল।

পরের বছরই পাঁচ বছরের চুক্তিতে বায়ার্নে আসেন নাগেলসম্যান। তবে চুক্তি শেষ হওয়ার আগেই তাকে বরখাস্ত করে থমাস টুখেলকে নিয়োগ দেয় ক্লাবটি।

Reneta

নাগেলসম্যানের সঙ্গে চেলসির আলোচনা এগোতে থাকলেও গণমাধ্যমের খবর, স্প্যানিশ কোচ লুইস এনরিকের প্রতিও আগ্রহ দেখাচ্ছে চেলসি। এনরিকে সবশেষ স্পেনের জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। কাতারে বিশ্বকাপ ব্যর্থতার পর দায়িত্ব ছাড়েন ৫২ বর্ষী এই কোচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলচেলসিনাগেলসম্যানপটারবায়ার্নলিড স্পোর্টসল্যাম্পার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT