চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিততে না পারলেও কিছুতেই হারা যাবে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল কোচের দৃঢ় ও মনোযোগী চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্রয়ে ২০২৪ সালে প্রথম কোনো ম্যাচ জিততে পারেনি আর্সেনাল। তবে প্রতিপক্ষকে ‘বিশ্বের সেরা দল’ হিসেবে অভিহিত করে পয়েন্ট পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন গানারদের কোচ মিকেল আর্তেতা।

ইতিহাদ স্টেডিয়ামের ম্যাচ শেষে আর্তেতা বলেছেন, ‘আমাদের জেতার জন্য সেরা পরিস্থিতি ছিল বলেই মনে করি। অনেক সময় সত্যিই আমরা আক্রমণাত্মক ছিলাম। দারুণ জায়গায় বল নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। সিটির ফুটবলাররা খুব শারীরিক শক্তি প্রয়োগ করলেও আমরা এটি ভালোভাবে মোকাবিলা করেছি। এটা সত্যিই কঠিন এক পরীক্ষা ছিল। আমরা জিততে চেয়েছিলাম। কিন্তু জিততে না পারলেও কিছুতেই হারা যাবে না।’

‘যদি খেলা জিততে চান, তাহলে জিততে প্রস্তুত হন। যদি জিততে না পারেন, নিশ্চিত করুন যে আপনি এটি ড্র করছেন। আমরা সেটাই করেছি। আমরা আজ আরেকটি বড় পদক্ষেপ নিয়েছি।’

প্রতিপক্ষকে যথাযোগ্য সম্মান দিতে আর্তেতা মোটেও কার্পণ্য করেননি। গত মৌসুমে ট্রেবলজয়ী দলের বিপক্ষে চ্যালেঞ্জ নেয়ার তাগিদটাও তিনি অনুভব করছেন।

‘তাদের কাছে এখন পর্যন্ত বিশ্বের সেরা কোচ (পেপ গার্দিওলা) আছে। সামনে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে তাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করা দরকার। ম্যাচের অনেক মুহূর্তের মধ্যে আপনাকে গভীরে নিয়ে যাওয়ার জন্য তাদের ফর্মেশন পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। ম্যাচের অনেক মুহূর্তের ভেতর তাদের ফর্মেশন পরিবর্তনের ক্ষমতা রয়েছে।’

ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির সঙ্গে গোলশূন্য ড্রয়ে ২৯ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্সেনাল। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তিনে ম্যানসিটি। ব্রাইটনের বিপক্ষে ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিভারপুল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্তেতাআর্সেনালইপিএলইংলিশ প্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রামায়ণ’ ছবিতে কার পারিশ্রমিক কত?

আগস্ট ৩, ২০২৬

দেশে ফিরলেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

আগস্ট ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT