বিনোদন

বিচ্ছেদের গুঞ্জনের মাঝে অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার বার্তা

অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়া ও সন্তানদের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়া ও সন্তানদের সঙ্গে আনন্দময় মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সোমবার (৫ ফেব্রুয়ারি) ছিল অভিষেক অ্যা জন্মদিন। ৪৮ বছর পূর্ণ করলেন তিনি। এদিন সবার নজর ছিল ঐশ্বরিয়ার সামাজিক মাধ্যমের পাতায়। অভিষেককে তিনি শুভেচ্ছা জানাবেন নাকি এড়িয়ে যাবেন তা নিয়ে ছিল সবার কৌতূহল। তবে ভক্তদের নিরাশ করেননি অভিনেত্রী।

বিচ্ছেদের গুঞ্জনের মাঝে অভিষেকের জন্মদিনের সন্ধ্যায় পোস্ট করলেন ঐশ্বরিয়া। সাথে শেয়ার করেছেন দুটি ছবি। একটিতে দেখা গেছে ঐশ্বরিয়া, আরাধ্য ও অভিষেককে। আরেকটি অভিষেকের ছোটবেলার ছবি।

পোস্টে ঐশ্বরিয়া লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা। তোমার সুখ, ভালোবাসা, স্থিরতা, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করি। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’

এর আগে ঐশ্বরিয়ার জন্মদিনে ভক্তরা অভিষেকের তরফ থেকে শুভেচ্ছা আশা করেছিলেন। কিন্তু অভিষেক সারা দিন বাদে সন্ধ্যাবেলা দায়সারা ভাবেই শুধু ‘শুভ জন্মদিন’ লিখে পোস্ট দিয়েছিলেন।

বিষয়:অভিষেক ঐশ্বরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…