চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুমু কাণ্ডে ক্ষমা চাইলেন স্পেন ফুটবল প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ২২, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
স্পেন ফুটবল দলের খেলোয়াড়ের চুমু গ্রহণের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের বিশ্বকাপে স্পেনের প্রথম শিরোপা জেতার আনন্দে এক ফুটবলারের ঠোঁটে চুমু দিয়ে সমালোচিত হয়েছেন স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত রুবিয়ালেস ক্ষমা চেয়েছেন।

ফেডারেশনের পাঠানো এক ভিডিও বিবৃতিতে সোমবার স্পেন ফুটবলের সভাপতি বলেন, ‘অবশ্যই আমি ভুল ছিলাম। আমাকে স্বীকার করতে হবে। এমনটি করার সময় খারাপ মানসিকতা ছিল না। এ ঘটনার জন্য আমি দুঃখিত। কারণ এটা আমাদের মেয়েদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। ফুটবল ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ আমরা জিতেছি। এটি উদযাপনকে প্রভাবিত করেছে।’

ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল শেষে খেলোয়াড়রা যখন দলের অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখনই ঘটে সেই কাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফরোয়ার্ড জেনিফার হারমোসোকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গেই ঠোঁটে চুমু দিয়েছেন সভাপতি।

Banglabid

হারমোসোর সতীর্থ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে নিন্দার ঝড় তোলেন। কারণ সাম্প্রতিক বছরগুলোতে একাধিক যৌন অসদাচরণের অভিযোগ দেখা গেছে ক্রীড়াঙ্গনে।

এদিকে সোমবার রাতে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে বহনকারী বিমান মাদ্রিদে অবতরণের পর রুবিয়ালেস আলোচিত ঘটনা নিয়ে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে গণমাধ্যমে বলেন, ‘এটি উপভোগ এবং উদযাপন করার সময়। আমরা একটি বিশ্বকাপ জিতেছি।’

তবে চুম্বন কাণ্ড নিয়ে হারমোসো লকাররুমে সতীর্থদের বলেছিলেন যে, তিনি বিষয়টি পছন্দ করেননি। ইনস্টাগ্রাম, ইউটিউব, এল মুন্ডো সংবাদপত্র এবং অন্যান্য গণমাধ্যমের আউটলেটগুলোর পোস্ট করা ভিডিও ফুটেজে তার বক্তব্য প্রকাশ্যে আসে।

Reneta

পরে ফেডারেশনের স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই-তে পাঠানো বিবৃতিতে হারমোসো বলেছিলেন, ‘আমি এটি উপভোগ করিনি। তবে এটি ছিল স্নেহ প্রদর্শনের জন্য স্বাভাবিক আলিঙ্গন। বিশ্বকাপের মতো এত বড় একটি অর্জনের আনন্দ থেকেই এমনটা হয়েছে।’

রুবিয়ালেসের অসংযত আচরণের ঘটনায় বিশ্ব খেলোয়াড়দের ইউনিয়ন ফিফপ্রো গণমাধ্যমে দেয়া বিবৃতিতে চুম্বন কাণ্ডকে গভীরভাবে উদ্বেগজনক বলেছেন। স্প্যানিশ কর্মকর্তারাও তীব্র নিন্দা জানান।

স্পেনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মিকেল আইসেটা পাবলিক বলেছেন, একজন খেলোয়াড়কে অভিনন্দন জানাতে ঠোঁটে চুম্বন করা অগ্রহণযোগ্য। দেশটির সরকারের সমতা মন্ত্রী আইরিন মন্টেরো এই ঘটনাটিকে যৌন সহিংসতার একটি রূপ হিসেবে বর্ণনা করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডরুবিয়ালেসলিড স্পোর্টসস্পেনহারমোসো
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT