চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজে লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯০ রানে দ্বিতীয় টেস্ট জিতে নিয়েছে ইংল্যান্ড। জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন টেস্টের সিরিজ জিতে নিলো স্বাগতিকরা। জয়ের ম্যাচে জোড়া সেঞ্চুরিতে কুককে ছাড়িয়ে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন রুট। তার সেঞ্চুরির সংখ্যা ৩৪টি, কুকের ৩৩টি।

অনন্য কীর্তি গড়েছেন ডানহাতি পেসার গাস অ্যাটকিনসনও। ইংল্যান্ডের তৃতীয় খেলোয়াড় হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন। ১৯৮৪ সালে ইয়ান বোথামের পর এ কীর্তি প্রথম গড়লেন তিনি। রেকর্ড গড়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন অ্যাটকিনসন।

লর্ডসে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ব্যাটে নেমে ইংল্যান্ড জো রুটের ১৪৩ এবং অ্যাটকিনসনের ১১৮ রানে ভর করে ৪২৭ রান তোলে। ৫ উইকেট নেন লঙ্কান পেসার আসিথা ফের্নান্দো।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে ১৯৬ রানে অলআউট হলে ইংল্যান্ড লিড পায় ২৩১ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও রুটের সেঞ্চুরিতে ২৫১ রানে শেষ হয় ওলি পোপদের ইনিংস।

শ্রীলঙ্কার সামনে ৪৮৩ রানের লক্ষ্য দাঁড় করানো ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে সফরকারীদের অলআউট করে দেয় ২৯২ রানে। ১৯০ রানে জয়ের সাথে সিরিজও জিতে নেয় দলটি। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট এবং প্রথম ইনিংসে সেঞ্চুরির কল্যাণে ম্যাচসেরা হন অ্যাটকিনসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটকিনসনইংল্যান্ডডি সিলভারুটলর্ডসলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬

জ্বালানি তেলের দামে বড় পতন

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT