চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফলোঅন পরিকল্পনায় ভুল দেখছেন না স্টোকস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ক্রিকেটে ফলোঅন করানোর পর ম্যাচ হারার রেকর্ড হাতেগোনা। ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তেমন এক হারই দেখেছে সব ফর‌ম্যাটে উড়তে থাকা ইংল্যান্ড। এমন হারে অবশ্য পরিকল্পনায় কোনো ভুল দেখছেন না ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

‘ফলোঅনে পড়ার পর নিউজিল্যান্ডকে ব্যাট করানোর সিদ্ধান্তে আমি অনুতপ্ত নই। অন্য দল আমাদের থেকে ভালো খেলতেই পারে, এ সপ্তাহে নিউজিল্যান্ড ভালো করেছে।’ প্রথম টেস্ট জিতে এগিয়ে থাকার পরও ১-১ সমতায় সিরিজ শেষ হওয়ায় পরিকল্পনায় ভুল দেখছেন না থ্রি লায়ন্স অধিনায়ক স্টোকস, বললেন সেটাই।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে হ্যারি ব্রুকসের ক্যারিয়ারসেরা ১৮৬ এবং জো রুটের অপরাজিত ১৫৩ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ৪৩৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল ইংল্যান্ড। ম্যাট হেনরি ১০০ রান দিয়ে ৪ উইকেট পান। জবাব দিতে নেমে মাত্র ২০৯ রানে সব উইকেট হারিয়ে ফলোঅনে পড়ে নিউজিল্যান্ড। স্টুয়ার্ট ব্রড ৪টি এবং জেমস অ্যান্ডারসন ও জ্যাক লিচ ৩টি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ২২৬ রানে পিছিয়ে থেকে ফলোঅন করতে নেমে রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের ১৩২, টম ব্লান্ডেলের ৯০ ও টম ল্যাথামের ৮৩তে ভর করে সব উইকেট হারিয়ে ৪৮৩ রান তোলে সাউদির দল, লিড পায় ২৫৭ রানের। জ্যাক লিচ ১৫৭ রানে ৫ উইকেট নেন।

২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছিল ইংল্যান্ড। শেষদিনে ২১০ রানের প্রয়োজন ছিল, হাতে ৯ উইকেট। তবে লক্ষ্যে পৌঁছাতে পারেননি স্টোকসরা। শেষদিকে বাঁহাতি পেসার ওয়াগনারের তোপে ২৫৬ রানে থামে ইংল্যান্ড, নিউজিল্যান্ড জয় পায় ১ রানে।

ফলোঅন করে জিতে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। টেস্টের ইতিহাসে ফলোঅন করে চতুর্থ জয় পাওয়া এবং এক রানে জয় পাওয়া দ্বিতীয় দল কিউইরা। ২০১৬-১৭ সালের পর থেকে ওয়েলিংটনে অপরাজিত থাকার রেকর্ডও গড়লো স্বাগতিকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডউইলিয়ামসননিউজিল্যান্ডব্রুকসরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT