চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকসের সেঞ্চুরিতে ডাচদের সামনে ইংল্যান্ডের রানের পাহাড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটার স্টোকস সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো উদ্বোধনী জুটির পর নেদারল্যান্ডসের পেস-স্পিনের প্রায় কূপোকাত হয়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে বেন স্টোকস ও ক্রিস ওকসের সপ্তম উইকেট জুটিতে নেদারল্যান্ডসকে ৩৪০ রানের বড় লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার বেন স্টোকস।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার। দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান দেখেশুনে ভালো শুরু করেন। বেয়ারস্টো ১৭ বলে ১৫ রান করে আউট হওয়ার আগে ৪৮ রানের জুটি গড়ে যান।

এরপর দলের হাল ধরে ঝড় শুরু করেন বাঁহাতি মালান। তিনে নামা জো রুটের সাথে দ্বিতীয় উইকেট এ দুই ব্যাটার ৮৫ রানের জুটি গড়েন। ২৮ রান করে লোগান ফন বিকের বলে বোল্ড হয়ে ফিরে যান রুট। রুট আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি মালান। ৭৪ বলে ৮৭ রানের ইনিংস খেলে রানআউটে কাটা পড়েন তিনি।

Banglabid

এরপর হ্যারি ব্রুক, জশ বাটলার বা মঈন আলীদের আসা যাওয়ার মাঝে টিকে থাকেন বেন স্টোকস। ৪৩তম ওভারে বাস ডে লেডের বলে বিশাল ছক্কা হাকিয়ে ক্যারিয়ারের ২৪তম ফিফটি তুলে নেন তিনি। ওই ফিফটিকে পরিণত করেন সেঞ্চুরিতে। ৪৮ তম ওভারে রিভার্স সুইপে ডিপ থার্ড অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ৭৮ বলে তুলে নেন এ বিশ্বকাপে তার প্রথম ও ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তার এ ইনিংসে ৬টি চার ও ৫টি ছক্কার মার রয়েছে। শেষ ওভারে ৮৪ বলে ১০৮ রানে ক্যাচ আউট হন।

সপ্তম উইকেটে পেসার ক্রিস ওকসের সাথে ৮১ বলে ১২৯ রানের জুটি গড়েন সেঞ্চুরিয়ান স্টোকস। আউট হওয়ার আগে ওকস তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি, খেলেন ৪৫ বলে ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

Reneta

নেদারল্যান্ডসের পেসার বাস ডে লেডে ১০ ওভারে ৭৪ রানে ৩ উইকেট শিকার করেন। স্পিনার আরিয়ান দত্ত ও পেসার লোগান ফন বিক ২টি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নেন পেসার পল ফন মিকেরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ানইংল্যান্ডএডওয়ার্ডসওকসওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনেদারল্যান্ডসবাটলারমালানলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬

কামিন্স এভাবে বলার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ বাড়বে?

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপীয় দেশগুলোকে হুমকি দিলেন পুতিন, মূলে রয়েছে যে ঘটনা

আগস্ট ১২, ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আগস্ট ১২, ২০২৬

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT