লন্ডনের একটি নাইটক্লাবে এক ঘটনার জেরে বেশ সমস্যার মুখোমুখি হতে পারেন ইংল্যান্ডের হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলা ইভান টনি। ইংলিশ এ তারকার বিরুদ্ধে মারধরের অভিযোগ আনা হয়েছে। যার ফলশ্রুতিতে আদালতে হাজির হতে হবে ৩০ বর্ষী ফরোয়ার্ডকে।
৩১ জুলাই টনির বিরুদ্ধে শারীরিক মারধর এবং হামলার গুরুতর অভিযোগ আনা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন তিনি। অভিযোগটি ২০২৫ সালের ৬ই ডিসেম্বর লন্ডনের সহতে ঘটে।
টনির একজন মুখপাত্র বলেছেন, ‘ইভান অভিযোগটি স্বীকার করেছেন এবং যদিও তিনি স্বাভাবিকভাবেই হতবাক, তিনি আদালতে নিজের কলঙ্ক মোচনের সুযোগের অপেক্ষায় আছেন।’
তবে এখনও জানা যায়নি কি ধরণের শাস্তির মুখোমুখি হতে পারেন টনি। ব্রিটিশ এক গণমাধ্যম জানিয়েছে, গত বছর ৮ই ডিসেম্বর, কথিত মাথা দিয়ে আঘাত করার অভিযোগে টনিকে গ্রেপ্তার করা হয়েছিল।
টনি বর্তমানে সৌদি প্রো লিগে আল-আহলির হয়ে খেলেন। চলতি বছর তিনি ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ডাক পান। সৌদি আরবে যাওয়ার আগে, টনি ব্রেন্টফোর্ডের হয়ে চ্যাম্পিয়নশিপে খেলেন। সেই মৌসুমে ক্লাবটি প্রিমিয়ার লিগে উন্নীত হয়।


