চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেথেলের ইতিহাস গড়ার দিনে আইরিশদের হারাল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস করতে নেমে ইংল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডটি নিজের করে নিয়েছেন জ্যাকব বেথেল। তার ইতিহাস গড়ার দিনে দুইশ রানের কাছাকাছি সংগ্রহ গড়েছিল আয়ারল্যান্ড। সেই লক্ষ্য ইংল্যান্ড তাড়া করেছে ৪ উইকেট ও ১৪ বল হাতে রেখে।

গত বছর অভিষেক হওয়া বেথেলে ২১ বছর ৩২৯ দিন বয়সে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে টস করেছেন। তাতে ভেঙেছে ১৩৬ বছরের পুরনো রেকর্ড। এর আগে ১৮৮৯ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে ২৩ বছর ১৪৪ দিন বয়সে টস করেন মন্টি বাউডেন।

ইতিহাস গড়ার দিনে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বেথেল। আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৩ উইকেটে ১৯৬ রান করেন। জবাবে নেমে ১৭.৪ ওভারে জয় নিশ্চিত করেন ইংলিশবাহিনী।

Banglabid

আইরিশদের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন হ্যারি টেক্টর। ৩৬ বলের ইনিংসটিতে ৬ চার ও ২ ছক্কার মার। ৩ চার ও ৪ ছক্কায় ৩৬ বলে ৫৫ রান করেন লোরকান টাকার। এছাড়া পল স্টার্লিং ২২ বলে ৩৪ এবং রস অ্যাডাইর ২৫ বলে ২৬ রান করেন।

ইংলিশ বোলারদের মধ্যে জেমি ওভেরটন, লিয়াম ডাউসন ও আদিল রশিদ একটি করে উইকেট নেন।

জবাবে নেমে ৪৬ বলে ৮৯ রান করেছেন পিল সল্ট। ইংলিশ ওপেনারের ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কার মার। বাকিদের মধ্যে জস বাটলার ১০ বলে ২৮, স্যাম কারেন ১৫ বলে ২৭ এবং জ্যাকব বেথেল ১৬ বলে ২৪ রান করেন।

Reneta

আয়ারল্যান্ড বোলার ম্যাথেউ হ্যাম্পায়ার্স ও গ্রাহাম হিউম দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডইংল্যান্ডবেথেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT