ক্রিকেট

‘ইংল্যান্ডকে স্টোকস ছাড়া খেলতে শিখতে হবে’

England cricketer Joe Root in action during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

England cricket player Joe Root wearing a blue jersey, holding a cricket bat on the field. Channel i News – চ্যানেল আই নিউজ

বেন স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ডের টেস্ট খেলায় নতুনত্ব এসেছে। ৩২ বর্ষী এ অলরাউন্ডার ২০২২ সালে দায়িত্ব নেয়ার পর ১৯ টেস্টের ১৩ টিতে জয়লাভ করেছে বাজবল খেলা ইংল্যান্ড। তবে দলের অপরিহার্য এ অলরাউন্ডারকে ছাড়া খেলতে শিখতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসেইন।

ছোট পর্দার জনপ্রিয় এ ধারাভাষ্যকার বাঁহাতি স্টোকসকে নিয়ে বলেছেন, ‘স্টোকস একের ভিতর তিন। সে একজন ব্যাটার, একজন বোলার এবং একজন ক্যাপ্টেন যা তাকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে, বিশেষত ওইসব কন্ডিশনে যেখানে তার নেতৃত্ব দারুণভাবে প্রভাব ফেলে। আমি জানি না স্টোকস ভবিষ্যতে কত ওভার বল করতে যাচ্ছে। স্টোকস ইংল্যান্ডের তেমন একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিন্তু তাকে ছাড়া খেলতে শিখতে হবে।’

নাসের হুসেইন এটাও বলেছেন ‘চোট’ কিভাবে তাকে একজন ব্যাটারে পরিণত করেছে। ‘তার অপারেশনের কারণ ছিল আরও বল করতে পারা, কিন্তু গত দুই বছর যেভাবে সে ব্যাটিংয়ের আশেপাশে ঘুরছে যা তার বোলিংকে প্রভাবিত করেছে। আমরা প্রায়ই দেখেছি সে নির্দিষ্ট কিছু শট খেলে তারপর আউট হয়ে যায়। পাঁচ ম্যাচের একটি টেস্ট সিরিজে সেটা আপনার পক্ষে সহ্য করা সম্ভব না।’

সম্প্রতি স্টোকসের হাঁটুর অপারেশন শেষে ইসিবি’র মেডিকেল স্টাফের অধীনে পর্যবেক্ষণে আছেন। এখান থেকে ফিরে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

বিষয়:ইংল্যান্ড ইসিবি নাসের ভারত স্টোকস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…