ক্রিকেট

ভারতে বাজবল নিয়ে ইংল্যান্ডকে সতর্ক করলেন ভন

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন বছরের জানুয়ারিতে ভারতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড। সিরিজে ভারতের বোলিং লাইনআপ ও স্পিনিং কন্ডিশনের জন্য বেন স্টোকসদের বাজবল কৌশল ঝুঁকির হতে পারে, সেজন্য ইংল্যান্ডকে সতর্ক করছেন সাবেক অধিনায়ক মাইকেল ভন। বলেছেন, এ কৌশল অবলম্বন করলে ইংলিশরা উড়ে যেতে পারে এবং একেবারে ধ্বংস হয়ে যেতে পারে।

বাজবল খেলা ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে নাথান লায়নের সাফল্যের কথা টেনে ভন বলেছেন, ‘খেলার জন্য চূড়ান্তভাবে কঠিন জায়গা ভারত এবং যদি অ্যাশেজের দিকে তাকান, দেখবেন সুস্থ অবস্থায় লায়ন ভালো বোলিং করছিলেন। সেসময় অস্ট্রেলিয়া ২-০তে এগিয়ে ছিল। সেসময় মাত্র একজন স্পিনার ছিল, যদি এজবাস্টনে তার পাঁচ উইকেটে দেখেন, খেলোয়াড়রা ছড়িয়ে ছিল এবং ইংল্যান্ড তার বলে হাস্যকর সব শট খেলে আউট হচ্ছিল।’

‘যদি সেখানে রবীচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলকে ভারতের ওই স্পিনিং উইকেটে যোগ করেন, ইংলিশরা উড়ে যাবে এবং পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তারা সেখানে যাবে এবং একইভাবে খেলবে, যেভাবে তারা খেলে। সেটার কী প্রভাব পড়তে চলেছে তা আমি আগেই বলছি।’

‘এটা দেখতে বেশ ভালো লাগবে, কিন্তু তাদের তিনজন গুণগত স্পিনারের মুখোমুখি হতে হবে। যে কাজটি ইংল্যান্ডের কন্ডিশনে লায়ন একাই করেছিলেন। বাজবল কৌশলে ভারতে জেতা ইংলিশদের জন্য বেশ কঠিন হবে।’

বিষয়:অক্ষর অশ্বিন ইংল্যান্ড জাদেজা বাজবল ভন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…