চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয়ের অভিষেক, রনি-শামীমকে নিয়ে বোলিংয়ে সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ক্রিকেটাররা ট্রফি হাতে নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ছোট সংস্করণের সিরিজে প্রথম ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ জার্সিতে অভিষেক হল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটার তৌহিদ হৃদয়ের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে ২২ বর্ষী তৌহিদ হৃদয়কে। আট বছর পর দলে ফেরা রনি তালুকদার আছেন একাদশে। খেলছেন স্পিন অলরাউন্ডার শামীম পাটোয়ারীও।

উইল জ্যাকসের ইনজুরি ও জেসন রয়ের ফিরে যাওয়ায় ইংল্যান্ড দলে মাত্র ১৩ সদস্য রয়েছে। ফিরেছেন টপঅর্ডার ব্যাটার বেন ডাকেট ও বোলার রিচ টপলে।

Banglabid

টাইগাররা ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রাক-অভিযান শুরু করছে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এই সিরিজ দিয়ে। নতুনদের নিয়ে দল গড়া সেই পরিকল্পনারই অংশ, বলছেন দ্বিতীয়বার সাকিবদের কোচের দায়িত্ব নেয়া শ্রীলঙ্কান হাথুরুসিংহে।

টি-টুয়েন্টির রাজা ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারানোর কিছু নেই। অর্জনের আছে অনেক। এই সংস্করণে ১৭ বছরের পথচলায় ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একমাত্র ম্যাচ খেলেছে সংযুক্ত আরব আমিরাতে, ২০২১ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে। সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগারদের বিপক্ষে এবারই প্রথম সিরিজ খেলছে ইংলিশরা।

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শামীম পাটোয়ারি, হাসান মাহমুদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপবাটলারবিসিবিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ত্বকের যত্নে আমলকির নতুন ক্রিম

পরবর্তী

দ্বিতীয় অ্যালবাম রিলিজ উপলক্ষে অ্যাশেজের কনসার্ট

পরবর্তী
অ্যাশেজের কনসার্টে পারফর্ম করছে ব্যান্ডের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় অ্যালবাম রিলিজ উপলক্ষে অ্যাশেজের কনসার্ট

গুলিস্তানে বিস্ফোরণে আহতদের উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলিস্তানে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২২

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT