চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি আইনে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দুদলেরই ছিল দুটি করে জয়। পঞ্চম ও শেষ ম্যাচে তিন শতাধিক রানের সংগ্রহ পেয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো ছিল। মাঝপথে হানা দেয় বৃষ্টি। উড়ন্ত শুরুতে বৃষ্টি আইনে নির্ধারণ করে দেয়া রানের চেয়ে ৪৯ রান বেশি করে জিতেছে অজি বাহিনী। পাশাপাশি ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।

ব্রিস্টলে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় অস্ট্রেলিয়া। ৪৯.২ ওভার ব্যাট করে ৩০৯ রানে থেমে যায় ইংল্যান্ড। জবাবে নেমে ২০.৪ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৬৫ রান তোলে অস্ট্রেলিয়া। পরে বৃষ্টিতে ভেস্তে যায় লড়াই। বৃষ্টি আইনে ২০.৪ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১১৭ রান। ৪৯ রানে এগিয়ে সিরিজ নিজেদের করে নেয় স্টিভেন স্মিথের দল।

ব্যাটে নেমে উড়ন্ত শুরু পেয়েছিল ইংল্যান্ড। বেন ডাকেটের সেঞ্চুরিতে ভালোই ঝড় তুলেছিল। ৭০ রানে দুই উইকেট হারানোর পর ইংল্যান্ড তৃতীয় উইকেট হারায় ২৫তম ওভারে ২০২ রানে। এরপর মাত্র ২৪.২ ওভারে ১০৭ রান তুলে গুটিয়ে যায় ইংলিশ বাহিনী।

Banglabid

৯১ বলে ১০৭ রান করেন ডাকেট। ৫২ বলে ৭২ রান করেন হ্যারি ব্রুক। ২৭ বলে ৪৫ রান আসে ফিল সল্টের ব্যাট থেকে। শেষ দিকে আদিল রশিদ ৩৫ বলে ৩৬ রান করেন।

অস্ট্রেলিয়ার হয়ে ট্রাভিস হেড বল হাতে দারুণ করেন। ৬.২ ওভার বল করে ২৮ রান খরচায় ৪ উইকেট নেন। অ্যারন হার্ডে, অ্যাডম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল নেন দুটি করে উইকেট।

জবাবে নেমে ট্রাভিস হেডকে নিয়ে ঝড় তোলেন ম্যাথিউ শর্ট। ৩০ বলে ৫৮ রান করেন। হেড করেন ২৬ বলে ৩১ রান। বৃষ্টি নামার আগে ক্রিজে ছিলেন স্মিথ ও জশ ইংলিস। স্মিথ ৪৮ বলে ৩৬ এবং ইংলিস ২০ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।

Reneta

ইংলিশদের হয়ে উইকেট দুটি নেন ব্রাইডন কার্স ও ম্যাথিউ পটস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডওয়ানডেবৃষ্টিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাল কার্ড দেখলেন ফের্নান্দেজ, টটেনহ্যামের কাছে হারল ইউনাইটেড

পরবর্তী

যত দ্রুত সম্ভব সংস্কার ও নির্বাচন: ড. ইউনূস

পরবর্তী
নোবেল বিজয়ী ড. ইউনূস বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে অবদান রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যত দ্রুত সম্ভব সংস্কার ও নির্বাচন: ড. ইউনূস

বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর অক্ষত মরদেহ উদ্ধার

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT