চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীকে চাকরি থেকে অব্যাহতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ
A A
প্রধান প্রকৌশলীকে চাকরি থেকে অব্যাহতি, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত সাবেক প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে চাকরি হতে অব্যাহতি দেয়া হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছিল তাকে।

Banglabid

গত ২ সেপ্টেম্বর প্রকৌশলী আশিকুর রহমানকে নিয়ে নগর ভবনে আসেন বিএনপির কয়েকশ’ নেতাকর্মী। জানা যায়, তারা সবাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের অনুসারী। নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য মুকিতুল হাসান রঞ্জু, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মেহেদী হাসান লিটু, শ্রমিক দলের আরিফুজ্জামান প্রিন্স প্রমুখ।

দুর্নীতির অভিযোগে বরখাস্ত এই প্রকৌশলী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের পরিচালক ছিলেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া, শেখ হাসিনার বোন শেখ রেহানার অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি। ৫ আগস্টের আগমুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের প্রভাবে নগরভবনে তিনি একক আধিপত্য বিস্তার করতেন।

তার বিরুদ্ধে মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ প্রকল্প, সিটি সেন্টার নির্মাণ প্রকল্পে অনিয়ম, করপোরেশনে নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে। ক্ষমতার রদবদলের পর বিএনপির নেতা-কর্মীদের তোপের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেন প্রকৌশলী আশিকুর রহমান। পরবর্তীতে নানান অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাকরি থেকে অব্যাহতিঢাকা দক্ষিণ সিটি করপোরেশনপ্রকৌশলী আশিকুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি মো: রেজাউল হক

পরবর্তী

ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের ৩৫তম মৃত্যুবার্ষিকী

পরবর্তী
নির্বাচনে কৌশল নিয়ে আলোচনা ও বক্তৃতা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের ৩৫তম মৃত্যুবার্ষিকী

বাংলাদেশের প্রতিনিধি জাতিসংঘে বিশ্ব পল্লী উন্নয়ন দিবসের প্রস্তাব পেশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ বিষয়ক বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT