চ্যানেল আইয়ের পটুয়াখালী প্রতিনিধি এনায়েতুর রহমানের মা মারা গেছেন

ছবি: চ্যানেল আইয়ের পটুয়াখালী প্রতিনিধি এনায়েতুর রহমানের মা রাশিদা বেগম।
চ্যানেল আইয়ের পটুয়াখালী প্রতিনিধি এনায়েতুর রহমানের মা রাশিদা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার ১ অক্টোবর সকালে রাজধানীর বসুন্ধরায় তার মেয়ের বাসায় বার্ধক্যজনিত রোগে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তিনি সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, পটুয়াখালীর ভাষাসংগ্রামী নেতা প্রখ্যাত আইনজীবি মরহুম মোহাম্মদ এমদাদ আলী এডভোকেটের স্ত্রী।
বৃহস্পতিবার বাদ এশা পটুয়াখালী বড়জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহরের মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমার রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






