জনপদ

কারাগারে এনায়েতপুর থানা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

আওয়ামী লীগ নেতা এনায়েতপুর থানার কারাগারে মৃত্যুবরণ করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু মারা গেছেন। তিনি আলোচিত এনায়েতপুর থানায় ১৫ জন পুলিশ হত্যা মামলার আসামি। 

মঙ্গলবার ২৮ অক্টোবর সকালে ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা কারাগারের সুপার এস এম কামরুল হুদা বলেন, চলতি বছরের ২৪ এপ্রিল এনায়েতপুর থানায় পুলিশ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আহমদ মোস্তফা খান বাচ্চুকে কারাগারে পাঠায় আদালত। পরে আরও চারটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

জেল সুপার আরও বলেন, উচ্চ রক্তচাপ, হার্টসহ নানা রোগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকালে হার্টের সমস্যা দেখা দিলে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়:আওয়ামী লীগ সভাপতি মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…