বাংলাদেশ

চাকরির বয়স ৩৫: প্রজ্ঞাপন জারির আলটিমেটাম

সোমবার শাহবাগে অবস্থান

বাংলাদেশে যুবসমাজের আন্দোলন ও প্রতিবাদকারীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদে অংশ নেওয়া যুবকদের ছবি, যারা বিভিন্ন স্লোগান ও ব্যানার নিয়ে আন্দোলন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করে সোমবারের (২১ অক্টোবর) মধ্যে প্রজ্ঞাপন জারি করার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। একইসঙ্গে সোমবার শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

রোববার ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেন চাকরির প্রত্যাশীরা।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে আমাদের এ দাবি ঝুলে আছে। নানা বাহানায় আমাদের হয়রানি করা হচ্ছে। কিছুদিন আগে যমুনায় আমাদের ওপর হামলাও করে পুলিশ। আমাদের দাবি, সুযোগ সবাইকে দিতে হবে। আমরা ৩৫ কার্যকর করেই ঘরে ফিরব।”

এ সময় তারা জানান, আন্দোলনকারীরা সোমবার শাহবাগে অবস্থান নেবেন। যদি সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হয় কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। কোনো অনাকাক্ষিত ঘটনা ঘটলে সাধারণ শিক্ষার্থীরা দায়ী থাকবে না বলে এমন মন্তব্য করেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। এ কমিটির প্রধান সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী। তিনি জনপ্রশাসন সংস্কার কমিশনেরও প্রধান।

বিষয়:আলটিমেটাম গেম খেলে চাকরি হারালেন পুলিশ চাকরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…