অপরাধ

বক্ষব্যাধি হাসপাতালে কর্মচারী সমিতির নেতার মাথায় গুলি

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের প্রবেশপথ, যেখানে রোগী ও দর্শনার্থীরা প্রবেশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মচারী সমিতির মোহাম্মদ জামাল হোসেন নামে এক নেতার মাথায় গুলি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

জামালের ভাই জসিম উদ্দিন ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, কর্মচারী সমিতির অফিসের সামনেই ছিলেন তার ভাই। সেখানে মাস্ক পরে দুজন এসে তার ভাইয়ের মাথায় গুলি করে চলে যায়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কর্মচারী সমিতির নির্বাচন ঘিরে জামালের ওপর হামলা চালানো হতে পারে বলে ধারণা তার ভাই জসিম উদ্দিনের।

সাংবাদিকদের তিনি বলেন, জামাল এবারও সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে দ্বন্দ্ব থেকে তাকে গুলি করা হতে পারে বলে ধারণা করছেন।

এ বিষয়ে  বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, তারা ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করছেন।

বিষয়:ঢাকা মেডিকেল কলেজ বনানী থানা মাথায় গুলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…