চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফীর ডাক পেয়েই লুফে নেন ইমন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
একজন পুরুষ চা খাচ্ছেন, পেছনে সবুজ পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

অসংখ্য বিজ্ঞাপন, নাটক ও সিনেমা করলেও এই প্রথম ওটিটি প্লাটফর্মে কাজ করলেন মামনুল ইমন। এর আগে একাধিক সুযোগ এলেও কাজ করেননি এই তারকা। তবে সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফীর নির্মাণে ডাক পেলে লুফে নেন ইমন।

সিনেমার পাশাপাশি ওয়েব কনটেন্ট নির্মাণেও রায়হান রাফীর সুনাম রয়েছে। এবার তিনি ইমনকে নিয়ে ‘মায়া’ নামে একটি ওয়েব কনটেন্ট তৈরি করলেন। যেখানে আরও আছেন সারিকা। বুধবার সন্ধ্যায় কয়েক সেকেন্ডে এর টিজার প্রকাশ হয়েছে, যেখানে অন্য এক ইমনকে দেখা গেল।

শুরুতে দেখা যায়, সারিকা থানায় গিয়ে পুলিশকে বলছেন, তার স্বামী নিখোঁজ। পরে দেখা যায়, ইমনকে কারা জানি জোর করে ধরে নিয়ে যাচ্ছেন। এরপর কয়েকটি দৃশ্যে পাওয়া যায় থ্রিলার উত্তেজনা। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষে লিলি নিবেদিত ‘মায়া’ বিঞ্জে মুক্তি পাবে।

শুরুতে বুঝে না বুঝে কিছু এলোমেলো কাজ করেছেন বলে সহজ স্বীকারোক্তি জানালেন ইমন। তার ভাষ্য, আমি এই চরিত্রটা হয়ে কাজ করছি। ফেইক কিছু করিনি। যখন ম্যাচিউরিটি এলো তখন চলে এলো ওয়েব কনটেন্ট। এইসময়ে অনেক ডাক পেলেও ভালো প্রজেক্ট মনে হয়নি বলে ছেড়ে দিছি। রাফীকে যখন পাওয়া গেল তখন মনে হয়েছে সেই বেস্ট। তার সঙ্গে কাজ করে আমি পুরাই ফিদা হয়েছি।

বাংলাদেশের ৫০ শতাংশ মানুষের ঘরে যে সমস্যা সেই কনসেপ্ট নিয়েই ‘মায়া’ নির্মিত উল্লেখ করে ইমন বলেন, অনেকে আমার চরিত্রটি রিলেট করতে পারবে। গল্পটা একেবারে ট্রু স্টোরির মতো। এটা এমন গল্প যেটা বাবা-মা দেখলে ভাববে এটা আমাদের সন্তানের গল্প।

রাফীকে নিয়ে ইমন বলেন, রায়হান রাফী মানেই চমক। তার নির্মাণ সবসময়ই উপভোগ্যের হয়। আমি ভীষণ খুশি, এখন রায়হান রাফী বলতে পারবে আমি কেমন করেছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনচিত্রনায়কনায়করাফীরায়হান রাফীসারিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার কথা থাকলেও বাইরের সিস্টেমে ঢুকেছে ক্লড, জানাল অ্যানথ্রপিক

জুলাই ৩১, ২০২৬
ছবি: আল জাজিরা।

হামাস বোর্ড অফ পিসের সঙ্গে গাজা নিরস্ত্রীকরণ চুক্তিতে পৌঁছেছে

জুলাই ৩১, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুলাই ৩১, ২০২৬

সাউথ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ার যে ভেন্যুগুলোতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT