চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিবি-এর মেজর হলেন ইমন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A
বাংলাদেশি সেনা সদস্যের ছবি, ক্যাম্পে প্রস্তুত অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

নায়কোচিত ইমেজ থেকে বেরিয়ে প্রতিনিয়ত নতুন চরিত্র নিয়ে হাজির হচ্ছেন ইমন। ‘পাসওয়ার্ড’ ছবিতে অটিস্টিক, ‘বীরত্ব’তে ডাক্তার, ‘কাগজ’-এ লেখকের পর এবার নতুন ছবি ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’-এ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মেজর জায়েদ চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা।

শাহরিয়ার কবিরের কিশোর গোয়েন্দা গল্প অবলম্বনে এ ছবিতে ইমনের সঙ্গে আছেন অভিনেত্রী মিথিলা। এফডিসিতে ছবিটির শেষদিনের শুটিং চলছে।

গল্পে দেখা যাবে, একদল কিশোর পাহাড়ে গিয়ে চোরাকারবারিদের খপ্পরে পড়ে। তাদের উদ্ধার করতে পাহাড় জঙ্গলে বিজিবি মেজর হিসেবে অভিযানে ইমন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, প্রথম বিজিবি-এর মেজর চরিত্রে অভিনয় করছি। যেহেতু অভিযানের ছবি, এই জার্নি ও চরিত্র উপভোগ করছি।

Banglabid

বিজিবি-এ মেজর ইমন, সৈনিক পোশাক পরিহিত, সঙ্গে নারী সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

”এখন যেসব চরিত্র করছি সবগুলোই নতুন। যখন গল্পটি পড়েছিলাম মনে হয়েছিল ছবি হওয়া উচিত। সেই গল্পে এবার ছবি করছি। তাছাড়া আমার করা প্রথম সরকারী অনুদানের ছবি ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’। মিথিলার সঙ্গেও আমার প্রথম ছবি।”

অভিনেতা ইমনের কথা, আমাদের দেশে ‘দিপু নাম্বার ওয়ান’-এর মতো শিশুতোষ ছবি কম নির্মিত হয়। সেদিক থেকে বলা হয় এটি নতুন আরেক শিশুতোষ ছবি হচ্ছে। এদিক কাজটি আমার জন্য খুবই স্পেশাল।

Reneta

অক্টোবরে চট্টগ্রামে শুরু হয়েছিল ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত ছবি ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’-এর শুটিং। পরিচালনা করছেন লুবনা শারমিন। আরও অভিনয় করছেন আহমেদ রুবেল, সুমন পাটোয়ারি, ফারুক আহমেদ প্রমুখ। চলতি বছরেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনমিথিলালিড বিনোদনসরকারী অনুদানের সিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেস্টের দুই সপ্তাহ আগে ভেন্যু বদলাতে হল ভারতকে

পরবর্তী

বিপিএল কনসার্ট: একমঞ্চে জেমস-মাকসুদ-টিপু

পরবর্তী
জেমস, মাকসুদ ও টিপু একসঙ্গে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল কনসার্ট: একমঞ্চে জেমস-মাকসুদ-টিপু

আদর্শ প্রকাশনীর স্টল, সর্বোচ্চ আদালতে শুনানি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আদর্শ প্রকাশনীর স্টল নিয়ে সর্বোচ্চ আদালতে শুনানি বুধবার

সর্বশেষ

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT