চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভীর শ্রদ্ধাভরে চ্যানেল আইয়ের জয়েন্ট এডিটর প্রণব সাহাকে স্মরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
জুন ৭, ২০২৩
বাংলাদেশ, ভিডিও নিউজ
0
শেয়ার
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশিষ্ট সাংবাদিক, চ্যানেল আইয়ের যুগ্ম-সম্পাদক প্রণব সাহার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। গভীর শ্রদ্ধাভরে এ কর্মীপুরুষকে স্মরণ করছে চ্যানেল আই পরিবার। নির্লোভ-নিভৃতচারী প্রণব সাহা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ২০১৮ সালের এদিনে মারা যান। ১৯৫৪ সালের ১৫ই জানুয়ারি মানিকগঞ্জের গড়পাড়ায় জন্ম হয় প্রণব সাহার। ১৯৮৪ সালে দৈনিক বাংলার বাণী পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব জার্নালিজম’-আইওজে’র আমন্ত্রণে পেশাগত প্রশিক্ষণের জন্য রাশিয়া সফর করেন তিনি। ২০০১ সালে চ্যানেল আইতে যোগ দেন প্রণব সাহা। চ্যানেল আই নিউজের জন্মলগ্ন থেকে মৃত্যুর আগে পর্যন্ত সাথেই ছিলেন প্রণব সাহা। চ্যানেল আইয়ের পক্ষ থেকেও তিনি পেশাগত প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও জাপানসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। জাতীয় প্রেসক্লাবের সদস্য ছিলেন প্রণব সাহা। নিষ্ঠাবান সাংবাদিক প্রণব সাহার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা। পারিবারিকভাবে মানিকগঞ্জের গড়পাড়ায় তার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রণব সাহা

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT