চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাইম্যাক্সের প্রস্তুতির মাঝেই জীবনের পর্দা নামল!

শুটিং চলাকালীন জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’ এর সহকারী পরিচালকের মৃত্যু, স্থগিত হলো শুটিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৫
বিনোদন
A A
Emily in Paris Netflix series promotional poster with a man and woman. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর পঞ্চম সিজনের শুটিং চলাকালীন মৃত্যু হলো সহকারী পরিচালক দিয়েগো বোরেলার। বৃহস্পতিবার (২১ আগস্ট) শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৭ বছর।

ইতালির স্থানীয় সংবাদমাধ্যম লা রিপাব্লিকা, ইল মেসাজারো এবং কোরিয়েরে দেলা সেরা জানিয়েছে, গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ভেনিসে ‘এমিলি ইন প্যারিস’-এর পঞ্চম সিজনের শুটিং চলাকালে হঠাৎ অচেতন হয়ে পড়েন বোরেলা। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটে ভেনিসের ঐতিহ্যবাহী হোটেল দানিয়েলির ভেতরে একটি ক্লাইমেক্স দৃশ্যের প্রস্তুতির সময়। সেটে উপস্থিত চিকিৎসক ও মেডিকেল স্টাফ তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে।

Banglabid

এই ঘটনার পর এমিলি ইন প্যারিস-এর পঞ্চম সিজনের শুটিং স্থগিত করা হয়েছে।

দিয়েগো বোরেলা একজন অভিজ্ঞ ভেনিসীয় পেশাজীবী ছিলেন। রোম, লন্ডন ও নিউ ইয়র্কে কাজের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। পাশাপাশি ভিজ্যুয়াল আর্টস এবং সাহিত্য জগতেও কাজ করেছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ‘এমিলি ইন প্যারিস’-এর শুটিংয়ের কাজে ভেনিসে অবস্থান করছিলেন তিনি।

বোরেলার মৃত্যুর কয়েকদিন আগেই সিরিজটির নায়িকা লিলি কলিন্স ভেনিসে শুটিংয়ের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। সেখানেই তাকে সহ-অভিনেত্রী অ্যাশলে পার্ক-এর সঙ্গে নৌকায় ও ভেনিসের পিয়ারে দেখা যায়।

Reneta

এদিকে নেটফ্লিক্স ও সিরিজটির প্রযোজনা সংস্থা ড্যারেন স্টার প্রোডাকশনস, জ্যাক্স মিডিয়া এবং এমটিভি এন্টারটেইনমেন্ট স্টুডিওস এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি। পিওপল.কম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমিলি ইন প্যারিসনেটফ্লিক্সলিড বিনোদনসিনেমাসিরিজহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

জিমেইলের দারুণ কিছু ফিচার, যা বেশিরভাগ মানুষ জানে না

আগস্ট ১১, ২০২৬

হরমুজ খুলতে ক্ষতিপূরণ চায় ইরান, পাল্টা ‘৫০ বছরের’ ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT