ক্রিকেট

সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় প্রোটিয়া মেয়েরা

মেয়েদের ইমার্জিং সিরিজ

ঢাকায় প্রোটিয়া মেয়েদের সাদা বলের সিরিজের জন্য আগমন, খেলোয়াড়রা ফুলের তোড়া হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়া নারী ক্রিকেট দলের সদস্যরা ঢাকায় সাদা বলের সিরিজের জন্য উপস্থিত, সবাই ফুলের তোড়া হাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ নারী ইমার্জিং দলের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে এসেছে সাউথ আফ্রিকা ইমার্জিং দল। শুক্রবার ঢাকায় পৌঁছায় প্রোটিয়া মেয়েদের দলটি।

সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে দুদল। আগামী ৬মে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। একই মাঠে ৮ ও ১১মে বাকি দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। তিনটি ম্যাচই সকাল দশটায় গড়াবে।

১২মে কক্সবাজার যাবে ইমার্জিং দলের মেয়েরা। কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে আগামী ১৪, ১৬ ও ১৮মে খেলবে সিরিজের তিনটি টি-টুয়েন্টি ম্যাচ। ১৯মে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে প্রোটিয়া মেয়েরা।

বিষয়:কক্সবাজার চট্টগ্রাম বাংলাদেশ মেয়েদের ইমার্জিং সিরিজ সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…