ক্রিকেট

সেমিতে ভারতকে প্রতিপক্ষ পেলো বাংলাদেশ

ইমার্জিং এশিয়া কাপ

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা একসঙ্গে ছবি তুলেছেন, উভয় খেলোয়াড় হাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইমার্জিং এশিয়া কাপের গ্রুপপর্বে আফগানিস্তান ‘এ’ দলকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। সুযোগ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। ওমানকে দুই শতাধিক রানে হারিয়ে রানরেটে এগিয়ে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হওয়াতে সেমির লড়াইয়ে প্রতিপক্ষ পেয়েছে ভারতকে।

বুধবার গ্রুপ ‘বি’র শীর্ষস্থানের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে ভারত। শুক্রবার মাঠে গড়াবে সেমির ম্যাচ দুটি। সকালে লড়বে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও গ্রুপ ‘বি’ রানার্সআপ পাকিস্তান। দুপুরে মুখোমুখি হবে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন ভারত ও গ্রুপ ‘এ’ রানার্সআপ বাংলাদেশ।

কলম্বোয় ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। শুরুতেই ভারতের তোপে পড়ে পাকিস্তান। শতরানের মধ্যেই হারায় ৬ উইকেট। কাসিম আকরামের ৬৩ বলে ৪৮ রান ও শাহিবজাদা ফারহানের ৩৬ বলে ৩৫ রানে ৪৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান।

ভারতের হয়ে ৫ উইকেট শিকার করেন রাজবর্ধণ। মানাব সুতার নেন ৩টি উইকেট।

জবাবে নেমে সাই সুদর্শনের অপরাজিত সেঞ্চুরি ও নিকিন জসির অর্ধশতকে ৩৬.৪ ওভারে ৮ উইকেটের বড় জয় পায় ভারত। ১১০ বলে ১০৪ রান করে অপরাজিত ছিলেন সুদর্শন। ৬৪ বলে ৫৩ রান করেন নিকিন।

পাকিস্তানের হয়ে উইকেট দুটি নিয়েছেন মুবাসির খান ও মেহরান মুমতাজ।

বিষয়:ইমার্জিং এশিয়া কাপ পাকিস্তান বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা সুদর্শন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…