বাংলাদেশ

নবাবগঞ্জে প্রশিক্ষণ হেলিকপ্টারের জরুরি অবতরণ

প্রশিক্ষণ হেলিকপ্টার জরুরি অবতরণ দৃশ্য, নবাবগঞ্জে. Channel i News - চ্যানেল আই নিউজ

নবাবগঞ্জে প্রশিক্ষণ হেলিকপ্টার জরুরি অবতরণের ছবি, যা একটি নিরাপদ অবতরণের দৃশ্য দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার নবাবগঞ্জের জলাশয়ে আর্মি এভিয়েশনের একটি প্রশিক্ষণ হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে।

বুধবার আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়েছে: আর্মি এভিয়েশন এর একটি BELL-206 হেলিকপ্টার নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে Emergency Landing Procedure অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আজ ২৭ জুলাই বুধবার দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি জলাশয়ে দুর্ঘটনাজনিত জরুরী অবতরণে বাধ্য হয়।

উভয় পাইলট – লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামস এর শারীরিক অবস্থা আশংকামুক্ত। তাদেরকে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ এ স্থানান্তর করা হয়েছে।

এলাকা ও হেলিকপ্টার এর নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ সহায়তা দিচ্ছে। এছাড়াও, পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস হতে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

বিষয়:যান্ত্রিক ত্রুটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…