চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা, স্কুল-কলেজ বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ০৭, মে ২০২৫
আন্তর্জাতিক
A A
বাংলাদেশের একজন নারী কর্মকর্তা জরুরি অবস্থা সংক্রান্ত বৈঠকে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় বাহিনীর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার জেরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বুধবার এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন এবং হাসপাতাল ও উদ্ধারকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী মরিয়ম জানান, চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। সিভিল ডিফেন্স কর্মীদেরও কাজে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

Banglabid

ভারতের এই আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে মরিয়ম নওয়াজ বলেন, পাকিস্তান সেনাবাহিনীর পাশে দেশবাসী ঐক্যবদ্ধ। ভারত এই সংঘাত শুরু করেছে, কিন্তু শেষ করব আমরা। তিনি আরও বলেন, আমরা শান্তি চাই, তবে মর্যাদার সঙ্গে। যদি কেউ যুদ্ধ চাপিয়ে দেয়, তবে গোটা জাতি একসাথে প্রতিরোধ গড়ে তুলবে।

পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় বাহিনী বাহাওয়ালপুর, কোটলি, মুজাফফরাবাদ, বাগ ও মুরিদকে—এই পাঁচটি স্থানে বিমান হামলা চালিয়েছে, যেগুলোর সবই বেসামরিক এলাকা।

আইএসপিআরের ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, এসব হামলায় কোনো সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি—এগুলো সরাসরি বেসামরিক নাগরিকদের ওপর হামলা।

Reneta

পাল্টা প্রতিরোধ হিসেবে পাকিস্তান সেনাবাহিনী দুধনিয়াল সেক্টরে ভারতের একটি ব্রিগেড সদর দফতর ও একটি সামরিক চৌকি ধ্বংস করেছে বলে জানানো হয়। পাশাপাশি পাকিস্তান বিমানবাহিনী ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলেও নিরাপত্তা সূত্রে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলেজপাঞ্জাবভারত-পাকিস্তান উত্তেজনাভারত-পাকিস্তান যুদ্ধভারতীয় হামলাস্কুল
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ভারত কীভাবে ফেরত দেবে, যা জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT