প্রবাস সংবাদ

ভারতে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশিদের জন্য দূতাবাসের হটলাইন

ভারতে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশিদের জন্য দূতাবাসের হটলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ট্রেন দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য উদ্ধার কাজ চলছে, বিপর্যস্ত পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের চেন্নাইগামী যাত্রীবাহী রেল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলাদেশি নাগরিকদের সার্বিক যোগাযোগের জন্য কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন হটলাইন নাম্বার দিয়েছে। নাম্বারটি হচ্ছে- +৯১৯০৩৮৩৫৩৫৩৩ (হোয়াটসঅ্যাপ)।

যেকোন বিষয়ে দূতাবাসের এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উপহাইকমিশন জানিয়েছে, ট্রেন দুর্ঘটনার বিষয়ে রেল কর্তৃপক্ষ ও ওড়িষ্যার রাজ্য সরকারের সাথে কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন যোগাযোগ রাখছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাধারণত বাংলাদেশিরা চিকিৎসার জন্য ট্রেনটিতে যাতায়াত করে থাকেন।

প্রসঙ্গত, শুক্রবার দুপুর ৩টা ১৫ মিনিটে শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যায় করমণ্ডল এক্সপ্রেস। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি বালেশ্বরে পৌঁছে। এর পরেই ট্রেনটি বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।

এ দুর্ঘটনায় নিহত এবং আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শনিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৩ বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। আহত ৯০০ জনেরও বেশি বলেও জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম।

বিষয়:ভারতে ট্রেন দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…