ফুটবল

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর অনুরোধেই রিয়ালে যাননি এমবাপে

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর অনুরোধে এমবাপে রিয়ালে যাননি, ফুটবল তারকা হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল তারকা এমবাপে ও প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে হাসিমুখে উপস্থিত, রিয়াল মাদ্রিদে যোগ না দেওয়ার সিদ্ধান্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদকে হতাশ করে ১২৫ মিলিয়ন ডলারে ৩ বছরের চুক্তি বাড়িয়ে পিএসজিতেই থেকে গেছেন কাইলিয়ান এমবাপে। ফুটবলকে ‘অপমান’ করেছেন ফরাসি তারকা, তখন এমন বলেছিলেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

তেবাসের তীর্যক মন্তব্যের প্রেক্ষিতে এমবাপের পাল্টা বক্তব্য ছিল, ‘অর্থের কাছে বিক্রি হইনি। আমি রিয়াল মাদ্রিদের সবার সাথে কথা বলেছি, পিএসজির সাথেও কথা বলেছি।’

দলবদলের সেই আলোচনা লিভে গেছে কদিন আগেই। এবার জানা গেল এমবাপের পিএসজি না ছেড়ে যাওয়ার কারণও। খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিশ্বকাপজয়ী তারকাকে প্যারিস না ছাড়ার অনুরোধ করেছিলেন। সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ নিজেই খোলাসা করেছেন বিষয়টি।

‘হ্যাঁ, এটা সত্যি যে কাইলিয়ান এমবাপে তার ভবিষ্যৎ নিয়ে দৃঢ় সিদ্ধান্ত নেয়ার আগে তার সঙ্গে আমার কথা হয়েছিল। আমি তাকে সম্পূর্ণ অনানুষ্ঠানিকভাবেই ফ্রান্সে থাকার পরামর্শ দিয়েছিলাম। আমি বিশ্বাস করি, একটি অনানুষ্ঠানিক এবং বন্ধুত্বপূর্ণভাবে দেশকে রক্ষা করা প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব।’

‘আমি কখনোই কোনো ট্রান্সফারে হস্তক্ষেপ করিনি। অন্য সকল নাগরিকদের মতো যখন খেলাধুলার বিষয় আসে, আমি সবসময় একটি ভালো খেলা দেখতে চাই। একটি দলকে উৎসাহিত করতে চাই। আমার ক্ষেত্রে বিশেষ করে অলিম্পিক ডি মার্শেই।’

বিষয়:ইমানুয়েল ম্যাঁক্রো এমবাপে পিএসজি রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…