চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাম পরিবর্তন করলে উইকিপিডিয়াকে বিলিয়ন ডলার দেবেন ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

টুইটারের নাম পরিবর্তন করে এক্স রাখার পর থেকেই আলোচনায় আছেন এক্স প্রধান ইলন মাস্ক। নিয়মিত এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে পোস্ট করে থাকেন তিনি। যা প্রায়শই বিশ্বজুড়ে ব্যবহারকারীদের কৌতুহলী করে তোলে। সম্প্রতি একটি পোস্টে নাম পরিবর্তন করলে উইকিপিডিয়াকে ১ বিলিয়ন ডলার বা প্রায় ১১ হাজার কোটি টাকা দেবেন বলে জানিয়েছেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (২২ অক্টোবর) স্থানীয় সময় রোববার এক্স-এ একটি পোস্ট করে ইলন মাস্ক বলেন, তিনি উইকিপিডিয়াকে ১ বিলিয়ন ডলার প্রদান করবেন যদি তারা নাম পরিবর্তন করে। তিনি বলেন, তিনি নির্ভুলতার স্বার্থে এটি করবেন।

চলতি বছর মে মাসে, উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সমালোচকদের সেন্সর করার জন্য ইলন মাস্ককে খোঁচা দিয়েছিলেন। মূলত তিনি বিষয়বস্তু সীমিত করার জন্য তুরস্কের দাবি প্রত্যাখ্যান করেছিলেন। ওয়েলস জানান, যখন তিনি একই রকম পরিস্থিতির মুখোমুখি হন, তখন উইকিপিডিয়া পিছিয়ে যায়।

এই ঘটনার পর এক্স (টুইটার) এর সাথে উইকিপিডিয়ার একটি শীতল দ্বন্দ্ব দেখা যায়। সম্প্রতি আরেকটি পোস্টে এক্স প্রধান ইলন মাস্ক উইকিপিডিয়ার হোমপেজের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যাতে উল্লেখ করা হয়েছে, “উইকিপিডিয়া বিক্রয়ের জন্য নয়”। এছাড়াও একটি ফলো-আপ পোস্টে, তার উইকিপিডিয়ার পাতায় একটি গরু এবং একটি পুপ ইমোজি যোগ করা যেতে পারে কিনা তাও জিজ্ঞাসা করেন।

ফলো-আপের আগের পোস্টটিতে মাস্ক আরও লিখেছিলেন, আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন উইকিপিডিয়া ফাউন্ডেশন এত অর্থ চায়? উইকিপিডিয়া পরিচালনা করার জন্য অবশ্যই এত অর্থের প্রয়োজন হয় না। আপনি আপনার ফোনেই পুরো টেক্সট (উইকিপিডিয়াতে) অ্যাড করতে পারেন! তাহলে, অর্থ কীসের জন্য? অনুসন্ধিৎসু মন জানতে চায়…”

শেয়ার করার পর থেকে, তার পোস্টটি ৯ দশমিক ৯ মিলিয়ন ভিউ এবং এক লাখেরও বেশি লাইক সংগ্রহ করেছে। এতে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “তারা সবসময় অনুদান চায়, তাই সতর্ক থাকুন। তারা সংগ্রহ করতে আসতে পারে। অপর একজন মন্তব্য করেছেন, “এটি কিনুন এবং স্বায়ত্তশাসিতভাবে আপডেট করার দায়িত্বে এআইকে রাখুন।”

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলন মাস্কউইকিপিডিয়াজিমি ওয়েলস
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT