আন্তর্জাতিক

ট্রাম্পকে জয়ী করতে মাসে ৪৫ মিলিয়ন ডলার দিচ্ছেন ইলন মাস্ক

ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্কের ছবি, উভয়ই পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্কের ছবি, উভয়ই পেশাদার পোশাক পরিহিত, বাইরের পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারীদের একটি নতুন তহবিলে প্রতি মাসে প্রায় ৪৫ মিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা করছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক।

আজ ( ১৬ জুলাই) মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে রয়টার্স জানিয়েছে, ইলন মাস্কের এই অনুদানের অর্থ যুক্তরাষ্ট্রের পিএসি (পলিটিক্যাল অ্যাকশন কমিটি) নামের একটি রাজনৈতিক তহবিলে যাবে। যা নির্বাচনের আগে সুইং স্টেটের বাসিন্দাদের মধ্যে ভোটার নিবন্ধন, প্রারম্ভিক ভোটদান এবং মেল-ইন ব্যালট প্রচারের মতো কাজ করবে।

নতুন তহবিলের বেশ কয়েকজন প্রধান ডোনারদের মধ্যে ইলন মাস্ক একজন। তহবিল সরবরাহে অন্যদের মধ্যে প্যালান্টিরের সহ-প্রতিষ্ঠাতা জো লন্সডেল, কানাডায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফট এবং ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারী টাইলার এবং ক্যামেরন উইঙ্কলেভোসসহ অন্যরা ও রয়েছেন।

এর আগে ট্রাম্প পেনসিলভানিয়ায় অনুষ্ঠিত একটি রাজনৈতিক সমাবেশে গুলি থেকে বেঁচে যাওয়ার পর টেসলার প্রতিষ্ঠাতা (মাস্ক) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রার্থিতাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করে এক্স-এ লিখেছেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সম্পূণরূপে সমর্থন করি এবং তার আশু আরোগ্য কামনা করি।’

বিষয়:ইলন মাস্ক ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…