চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ঘোষণা ইলন মাস্ক’র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট’-প্রবাদটি বর্তমান সময়ে ধুকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে হুবহু মিলে যায়। ২০০৩ সালে রেড ডেভিলদের মসনদে বসেন মার্কিন ব্যবসায়ী গ্লেজার। এরপর ২০১৪ সালে তার মৃত্যুর পরপরই উত্তরাধিকারসূত্রে ক্লাবটির মালিকানা বুঝে পান গ্লেজারের ৬ ছেলে। তার অধীনে ক্রমেই জৌলুস হারাতে থাকে ক্লাবটি। সমর্থকদের চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন দেখিয়ে খেলতে হচ্ছে সুপার লিগে। এ নিয়ে ভক্তদের রোষানলে পুড়তে হচ্ছে মালিক পক্ষকে। নতুন খবর,  ক্লাবটিকে সুদিনে ফেরাতে এগিয়ে এসেছেন টেসলা ও স্পেসএক্স সিইও ইলন মাস্ক। তিনি টুইটারে ঘোষণা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কেনার।

সবশেষ মৌসুমে ৬ নম্বরে থেকে কোনো রকমে লিগ শেষ করেছে ইউনাইটেড। র‌্যাঙ্গনিককে সরিয়ে বসানো হয়েছে মাষ্টার এরিক টেন হ্যাগকে। কোনো কিছুতেই যেন দৃশ্যপটে ভিন্নতা নেই। চলতি মৌসুমের শুরু থেকেই খাবি খাচ্ছে তার দল। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৪-০ গোলে অপমানজনক হারসহ টানা দুই হার দেখেছে রেড ডেভিল সমর্থকরা। অবস্থান টেবিলের তলানিতে যা ক্লাবটির গত ৩০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঘটল। হজম করতে পারছে না সমর্থকরা। দাবী উঠেছে গ্লেজার পরিবারকে হটানোর।

সাউথ আফ্রিকান ধনকুবের সম্প্রতি টেসলার শেয়ার বিক্রি করছেন ৭ বিলিয়ন ডলারে। টুইটার কেনার আগ্রহ দেখিয়েছিলেন। টুইটারের মালিকানা এখনো বুজে না পেলেও কিনতে চেয়ে মামলায় জড়িয়েছেন। আমেরিকায় তার রাজনৈতিক সমর্থন নিয়ে মতভেদ রয়েছে। টুইটারে পরিষ্কার করে জানিয়েছেন প্রধান দুটি রাজনৈতিক দলকেই সমানভাবে সমর্থন করেন তিনি। পরের টুইটে ভক্তরে জানান ম্যানচেস্টার ইউনাইটেড কেনার কথা।

Banglabid

‘আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে যাচ্ছি। সেখানে আপনাদের স্বাগতম।’

মাস্কের এমন টুইটের পরও এ বিষয়ে ক্লাব বা এর মালিকদের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বর্তমান মালিকানা কাঠামোতে আস্থা নেই সমর্থকদের। এরআগেও সমর্থকদের একটা অংশ ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিতে টুইটারে মাস্ককে অনুরোধ জানিয়েছিলেন। নতুন করে মাস্কের টুইটের ফল-সূতিতে সমর্থন দিচ্ছেন সমর্থকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলন মাস্কগ্লেজার পরিবারম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল কার বাজার’

আগস্ট ১৪, ২০২৬

ওক স্ট্রিটের অদ্ভুত এক ঘটনার গল্প

আগস্ট ১৪, ২০২৬

কেন সঙ্গে রাখেন নিজের কাফনের কাপড়?

আগস্ট ১৪, ২০২৬

আড়ালে ঘোড়ার নীরব কান্না

আগস্ট ১৪, ২০২৬

তানজিদের সেঞ্চুরি, দেড়শ পেরিয়ে লিড, আরেকটি স্বপ্নের দিন বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT