আন্তর্জাতিক

জুকারবার্গের সাথে লড়াইয়ের আগে সার্জারির প্রয়োজন হতে পারে ইলন মাস্কের

ইলন মাস্কের ছবি, তিনি হাতের উপর মনোযোগ দিয়ে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলন মাস্ক একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, তিনি একটি স্যুট পরেছেন এবং মনোযোগ দিয়ে কিছু দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের সাথে খাঁচা লড়াই শুরু হওয়ার আগে মাইক্রোব্লগিং সাইট এক্স এর কর্ণধার ইলন মাস্ক এর সার্জারি করার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে এই অস্ত্রোপচারের বিষয়ে এখনও নিশ্চিত নয় বলেও জানিয়েছেন ইলন মাস্ক। চলতি সপ্তাহের শেষে নিশ্চিত হওয়া যাবে।

সোমবার ৭ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, আাজ তিনি তার পিঠের এবং ঘাড়ের একটি এমআরআই রিপোর্ট হাতে পেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ৫২ বছর বয়সী এক্স প্ল্যাটফর্মের এই কর্ণধার এক এক্স বার্তায় এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমার সি-৫/সি-৬ কশেরুকাকে একসাথে ধরে রাখা টাইটানিয়াম প্লেটটিকে শক্তিশালী করার জন্য একটি অপারেশনের প্রয়োজন হতে পারে’। তবে মার্ক জুকারবার্গের সাথে তার প্রস্তাবিত খাঁচা লড়াইয়ের আগে অস্ত্রোপচারের প্রয়োজন হবে কিনা তা তিনি এই সপ্তাহে জানতে পারবেন।

জুক বনাম মাস্ক এর লড়াইটি এক্স-এ লাইভ স্ট্রিম করা হবে বলেও আলোচনা চলছে। এই লড়াই থেকে যা আয় হবে তা প্রবীণদের দাতব্যে সংস্থায় দান করা হবে বলে জানা গেছে। এর আগে মাস্ক বলেছিলেন, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

মূলত খাঁচা লড়াইয়ের আলোচনা শুরু হয়েছিল ২০ জুন থেকে। ওই দিন মাস্ক টুইট করেছিলেন বলেন, তিনি মার্ক জুকারবার্গের সাথে খাঁচা ম্যাচের জন্য প্রস্তুত হবেন। একদিন পর ৩৯ বছর বয়সী জুকেরবার্গ ৫২ বছর বয়সী মাস্ককে প্রস্তাবিত লড়াইয়ের জন্য স্থান পাঠাতে বলেন। মাস্ক উত্তর দিয়েছিলেন ভেগাস অক্টাগন। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি আখড়া যেখানে মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। লড়াইটির দিন এখনও নির্ধারিত হয়নি, তবে যদি এটি ঘটে তবে এটি লাস ভেগাসে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

বিষয়:ইলন মাস্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…