রাজধানীতে অরাজকতা ও বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি চেষ্টার অভিযোগ গোপালগঞ্জ কোটালীপাড়ার চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছেন।
পুলিশের দাবি, তারা রাজধানীতে নাশকতা ও অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা করছিলেন।







