চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘটলো না মিরাকল, ঐন্দ্রিলার অকাল প্রয়াণে টলিউডে শোক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২২
বিনোদন
A A

মাত্র ২৪ বছরেই থেমে গেল টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার জীবন। জীবনযুদ্ধের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। রেখে গেলেন শূন্যতা।

তার সেই শূন্যতার তাড়াতেই অভিনেত্রীর অকাল প্রয়াণে তাকে স্মরণ করছেন টলি তারকারা।

অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিজের ফেসবুক পেজ থেকে প্রসেনজিৎ স্বল্প প্রতিক্রিয়ায় অনুভূতি ব্যক্ত করেছেন ঐন্দ্রিলার উদ্দেশ্যে। লিখেছেন কেবল মাত্র দু’টি বাক্য, ‘‘ভাল থেকো ঐন্দ্রিলা। তোমার ইচ্ছাশক্তি অনুপ্রেরণা হয়ে থাকুক।’’

এই দুই বাক্যের মাধ্যমেই প্রসেনজিৎ বুঝিয়ে দিতে চেয়েছেন তরুণ অভিনেত্রীর মৃত্যুতে তিনি কতটা শোকাহত।

ঐন্দ্রিলার স্মরণে ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত অভিনেত্রী জুন মালিয়া লিখেছেন, “কী বলব? কিছু তো বলার নেই। এত অল্প বয়সে চলে গেল ঐন্দ্রিলা। কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। মাত্র ২৪ বছর বয়স। এটা কি কারও চলে যাওয়ার সময় হতে পারে? কিন্তু কী যুদ্ধটাই না করল মেয়েটা। সত্যি কথা বলতে ঐন্দ্রিলা তো চলে গেল! কিন্তু এখন ওঁর মা, বাবা, সব্যসাচীর জন্য খুব কষ্ট হচ্ছে। ঈশ্বর যেন ওদের এই শোক সহ্য করার শক্তি দেন। ঐন্দ্রিলা যেখানেই থেকো, যেন ভাল থাকো। এখন এই প্রার্থনা করা ছাড়া তো আমাদের আর কোন উপায় নেই।”

একসময় অভিনেতা জয় মুখোপাধ্যায়ের সাথে ঐন্দ্রিলার তিক্ততার সম্পর্ক থাকলেও অভিনেত্রী প্রয়াণে তাকে স্মরণ করে শোক প্রকাশ করেছেন জয়। তিনি লিখেছেন, “আমি এই মুহূর্তে পুণেতে আছি। এত দূরে আছি, কী বলব বুঝতে পারছি না। আমার সঙ্গে একদিন ঐন্দ্রিলার ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু তার আগের যে একশো দিন আমরা শুট করেছি, সেই কথাটা কেউ মনে রাখল না। দু’জনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল ঠিকই। তা থানা পর্যন্তও গড়িয়েছিল। পরিস্থিতির জন্য একে অপরের থেকে দূরে সরে গিয়েছিলাম আমরা। তিক্ত স্মৃতিও তৈরি হয়েছিল। কিন্তু তার পর যে আর কোনও দিন কথা হবে না, সেটা ভাবতেই পারিনি।ও কত ছোট আমার থেকে। সবে তো ২৪ বছর বয়স হয়েছিল। কত কত স্বপ্ন। ওর ছোট ছোট স্বপ্নের কথা শুটিংয়ের ফাঁকে মাঝে মাঝেই বলত আমায়। কিন্তু ওই একটা দিনের একটা ঘটনা সব সম্পর্কটাই নষ্ট করে দিয়েছিল। এই দিনে সেই স্মৃতিগুলোই ফিরে ফিরে আসছে।”

Reneta

একই সঙ্গে অভিনেত্রীর অকালপ্রয়াণে ২৪ বছরের ‘ফাইটার’কে কুর্নিশ জানালেন ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।এ বছর পশ্চিমবঙ্গ সরকার তাকে ‘অসাধারণ প্রত্যাবর্তন’ বিভাগে টেলিসম্মান অ্যাওয়ার্ড প্রদান করেছে জানিয়ে মমতা লিখেছেন, কর্মজীবনের সাফল্যের পাশাপাশি দৃষ্টান্ত হয়ে থেকে যাবে ঐন্দ্রিলার লড়াই। দু’বার ক্যানসারজয়ী তরুণী ফিরে গিয়েছিলেন অভিনয়ে। হাসিখুশি মুখে মন জয় করে নিয়েছিলেন সবার। কিন্তু শেষ লড়াইয়ে হার হল লড়াকু মেয়েটিরও। তিনি আরও লিখছেন, “মারণরোগের বিরুদ্ধে অদম্য মনোবল নিয়ে তিনি যে ভাবে লড়াই করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর ট্রাজিক প্রয়াণ অভিনয় জগতের এক বড় ক্ষতি। আমি ঐন্দ্রিলা শর্মার পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। আর ফেরেনি জ্ঞান। অবশেষে রবিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে হাসপাতালেই প্রয়াত হলেন অভিনেত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐন্দ্রিলাঐন্দ্রিলা শর্মাজুন মালিয়াপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT