বাংলাদেশ

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৯২ শতাংশ বাড়ল

বিদ্যুৎ কেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

পাইকারি পর্যায়ে ১৯.৯২ শতাংশ বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম।

সোমবার বিদ্যুতের পাইকারি দাম ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ২০ পয়সা হয়েছে। আগামী বিল মাস ডিসেম্বর থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে বলেও জানিয়েছে কমিশন।

নতুন দাম ডিসেম্বর থেকে কার্যকর হবে। বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল অনলাইনে নতুন দাম ঘোষণা করেন। এ সময় জানানো হয়, পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হলেও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম অপরিবর্তীত থাকবে।

এর আগে সব তথ্য বিশ্লেষণ করে দাম বাড়ানো সঙ্গত হবেনা বলে জানিয়েছিল বিইআরসি। ১৩ই অক্টোবর দাম অপরিবর্তিত রেখে আদেশ দেয়া হয়। দেড় মাসের ব্যবধানে পিডিবির আগের আবেদন পর্যালোচনা করে দাম বাড়ানো হল। এক প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, আইএমএফের শর্তে নয় নিজের পর্যালোচনায় দাম বাড়ানো হয়েছে।

বিষয়:বিইআরসি বিদ্যুতের দাম বাড়লো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…