সরকারের দায়িত্ব হচ্ছে জাতির সামনে সংস্কার প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন গণহত্যাকারীদের এ দেশেই বিচার হবে। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি এ ভাষণ দেন।







