যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের পরামর্শ সিপিডির
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বিএনপি সরকারকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিলের পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থা-সিপিডি। সংস্থার গবেষকরা বলেছেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার বিদায়বেলায় কীভাবে এমন দেশবিরোধী চুক্তি করল তা জেনে তারা স্তম্ভিত। তারা বলছেন, গত সরকার যদি একটি কারণেও নিন্দনীয় হয় তবে তা হবে এই চুক্তি। চুক্তিটি কার্যকর হলে অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ পদে পদে বাধার মুখে পড়বে বলেও আশঙ্কার কথা জানিয়েছে সিপিডি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






