চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের অধিকার ফেরাতে নির্বাচন দিতে হবে: রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
নির্বাচনী আলোচনা চলাকালে সাংবাদিক ও নেতাদের মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ন্যায়বিচার, সাম্য, সমধিকার নিশ্চিত করতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ধ্বংস হওয়া গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে আনতে নির্বাচন দিতে হবে।

আজ ২১ ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন তিনি। ধ্বংস হওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের তাগিদও দেন এই নেতা।

জাতীয় নির্বাচনের পরই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ারও দাবি জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না। জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে।

Banglabid

রুহুল কবির রিজভী বলেন, সালাম রফিক জব্বাররা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন ভাষার জন্য। একুশে ফেব্রুয়ারি শোক বহন করে, একই সাথে এটি গৌরবের দিন। একুশে ফেব্রুয়ারি আমাদেরকে অনুপ্রেরণা যুগিয়েছে।

তিনি বলেন, এই পথ ধরে স্বাধীনতা পেয়েছি। এই পথ ধরে দীর্ঘ ১৬ বছরের ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়েছি। আর যাতে কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে একুশের চেতনা থেকে সে শিক্ষা নিতে হবে।

তিনি আরও বলেন, যতদিন পৃথিবী থাকবে, ততদিন একুশে ফেব্রুয়ারি যেকোনো অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিরুহুল কবির রিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির দিনে চুলের যত্নে যে বিষয়গুলো মনে রাখা জরুরি

আগস্ট ১৭, ২০২৬

জুলাই হত্যা মামলা: ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার রায় যেকোন দিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ১৮০ দিন: প্রতিশ্রুতি পূরণে কতটা এগোল সরকার?

আগস্ট ১৭, ২০২৬

ব্র্যাক ইউনির্ভাসিটির ২৫ বছর পূর্তিতে ‘এক্সিবিশন ইন হাউস’ প্রদর্শনী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT