চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রকোনায় নির্বাচনী সহিংসতা, সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৪
জনপদ, নেত্রকোনা
A A

জাহিদ হাসান: নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোশতাক আহমেদের সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের জান্নাতুল ফেরসৌদ আরা ঝুমা তালুকদারের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর পর পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ার‌ম্যান ও নৌকা প্রতীকের প্রার্থীর আত্মীয়কে গ্রেপ্তার করেছে।

আজ ১ জানুয়ারি সোমবার ভোররাত সোয়া ২টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকবাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মোটরসাইকেলে থামিয়ে লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় কিছু দুর্বৃত্ত। এতে স্বতন্ত্র প্রার্থীর সাতজন সমর্থক আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও লোকজন তাঁদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর পর পুলিশ রাত সাড়ে তিনটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ার‌ম্যান ও নৌকা প্রতীকের প্রার্থীর আত্মীয় আবদুল কুদ্দুছ বাবুলকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই নৌকার প্রার্থী ও তার কর্মী সমর্থকরা আমার প্রচারে বাধা দেওয়া, পোস্টার ছিঁড়ে ফেলা, প্রচার যন্ত্র মাইক ফেলে দেওয়া, নির্বাচনী ক্যাম্প বসতে বাধা প্রদান, হুমকি-ধমকি, উস্কানিমূলক বক্তব্য, কর্মী সমর্থকদের ওপর হামলাসহ একের পর এক আচরণবিধি লঙ্ঘনের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব বিষয় নিয়ে থানায় মামলাসহ সহকারী রির্টানিং কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই ঘটনার পর আমি বাদী হয়ে থানায় মামলা করছি। এজাহারে ৬ জনের নাম ‍উল্লেখসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

এই ঘটনায় আহতরা হলেন-কলমাকান্দার বিষমপুর গ্রামের আনোয়ার ভূঁইয়া (২২), শিলার কাকুরি গ্রামের রাজু মিয়া (৪৫), মই পুকুরিয়া গ্রামের আবদুল গনি ভূঁইয়া (৫৫), মামুন ভূঁইয়া (২৪), মো. কামরুজ্জামান (৩৬), বেনুয়া গ্রামের জুলহাস মণ্ডল (৩৫) ও জুলহাস। জান্নাতুল ফেরদৌস আরা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি এই আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের একমাত্র মেয়ে। দ্বাদশ নির্বাচনে অংশ নিতে তিনি দুর্গাপুর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

এই ব্যাপারে মুঠো ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলে নৌকার প্রার্থী মোশতাক আহমেদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে সহকারী রির্টানিং কর্মকর্তা ও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের দাবি প্রতিটি অভিযোগের বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচনী সহিসংতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ২৮, ২০২৬

ভালো একটি ‘সমাপ্তি’ দিতে না পারার আক্ষেপ ফ্রান্স অধিনায়কের

জুলাই ২৮, ২০২৬

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT