সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, তফসিলের পর প্রাথমিকভাবে সব থানায় দুজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। পরে সংখ্যা বাড়বে। তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচারনায় ব্যবহৃত সামগ্রী সরাতে হবে।
রোববার ৭ ডিসেম্বর তিনি বলেন, বেসরকারি ব্যাংক থেকে নির্বাচনী কর্মকর্তা আপাতত নেয়া হবে না। নির্বাচনী সামগ্রী আগের রাতে পৌঁছে যাবে।
তিনি জানান, নির্বাচনী স্থানে একাধিক বুথ লাগানো হবে। ভোটের সময় ১ ঘণ্টা বাড়ানো হয়েছে। আইন যাদের পারমিট করবে, তারা ভোটে অংশ নিতে পারবে। ইলেকট্রোরাল তদন্ত কমিটি চাইলে বিচার করতে পারবেন।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন নিয়ে এ সপ্তাহে পরিপত্র জারি করা হবে। ইসিতে একটি মনিটরিং সেল হবে, দেখভালের জন্য। ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। রিটার্নিং কর্মকর্তা কারা হবেন, সেটি এখনও নির্ধারণ হয়নি।








