আন্তর্জাতিক

‘ভোট জালিয়াতির’ দাবি প্রত্যাখ্যান মার্কিন নির্বাচন কর্মকর্তাদের

একজন ভোটার ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন, ভোটের বাক্সের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ভোটার ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন, ভোটের বাক্সের সামনে, মার্কিন পতাকার প্রতীক সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রে নির্বাচন চলাকালে যখন লক্ষ লক্ষ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, তখন অনলাইনে ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে, নির্বাচনী কর্মকর্তারা দ্রুততার সাথে কিছু অভিযোগ নাকচ করে দিয়েছেন। যার মধ্যে ডোনাল্ড ট্রাম্পেরও একটি অভিযোগ রয়েছে।

বিবিসি জানিয়েছে, একইসঙ্গে কিছু যৌক্তিক সমস্যার ভুল ব্যাখ্যার বিষয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন নির্বাচনী কর্মকর্তারা।

প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বলেছেন, ‘ব্যাপক জালিয়াতির’ কারণে ফিলাডেলফিয়ায় ‘আইনশৃঙ্খলা বাহিনী আসছে’। তবে ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ জানিয়েছে, তারা এ বিষয়ে কিছু জানে না।

ট্রাম্প আরও দাবি করেছেন, ডেট্রয়েটে ‘অনেক আইনশৃঙ্খলা বাহিনী’ মোতায়েন করা হয়েছে। কিন্তু সেখানকার পুলিশ জানিয়েছে, সম্প্রতি আমাদের জনবল বাড়ানোর কোনো ঘটনা ঘটেনি।

বিষয়:নির্বাচন কর্মকর্তা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…