চাঁদপুর

শিক্ষাঙ্গনে অরাজকতার চেষ্টা সচেতন ছাত্ররা প্রতিহত করবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর শিক্ষাঙ্গনে অরাজকতার চেষ্টা প্রতিরোধের আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী শিক্ষাঙ্গনে অরাজকতার চেষ্টা প্রতিরোধে সচেতন ছাত্রদের আহ্বান জানাচ্ছেন, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চাঁদপুর প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে যারা শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টি করে জাতীয় রাজনীতিতে এক ধরনের অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের এই ধরনের অভিপ্রায় বাস্তবায়িত হবে না।

রোববার চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, যারা অতীতে এই দেশে দু:শাসন চালিয়েছে নির্বাচনকে সামনে রেখে সেই অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করে তারা তাদের অন্যায় কিছু সুবিধা আদায়ের চেষ্টা করছে হয়তো। তাদের সেই অপচেষ্টা নিশ্চয়ই সফল হবে না এবং সেজন্য তারা সবসময় তাদের অপরাজনীতি দিয়ে শিক্ষাঙ্গনকে উশৃঙ্খল-বিশৃঙ্খল করতে, রক্তাক্ত করতে অতীতে যেভাবে অপচেষ্টা চালিয়েছে এখনো সেই অপচেষ্টা চালাচ্ছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ও সচেতন ছাত্র সমাজ সেটিকে প্রতিহত করবে।

বিষয়:জাতীয় নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…