বাংলাদেশ

ব্যালটের জন্য প্রবাসীদের কীভাবে রেজিস্ট্রেশন, জানালেন ইসি সচিব

ইসি সচিব প্রবাসীদের ভোটার নিবন্ধনের বিষয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিব আখতার আহমেদ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচন সামগ্রী সংগ্রহ সেপ্টেম্বরে শেষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। এছাড়া প্রবাসীদের ব্যালট পেতে রেজিস্ট্রেশনের পদ্ধতিও জানান তিনি।

বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রসর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করবেন প্রবাসীরা। তারা ব্যালট কোন ঠিকানায় পেতে চান সেটি দিতে হবে। কোনো প্রবাসী প্রবাসে থেকে রেজিস্ট্রেশন করলে তিনি ভোটের দিন দেশে থাকলে ভোট দিতে পারবেন না।

তিনি আরও বলেন, নির্বাচনী আসনের সীমানা নিয়ে ১৪টি রিট হয়েছে। এগুলো আদালতের বিচারাধীন বিষয়। আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে, সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত।

ইসি সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন দল ইসিতে আসবে ২২ সেপ্টেম্বর।

জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সেটির সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

বিষয়:আখতার আহমেদ ইসি সচিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…