চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন কমিশন সম্ভাব্য সময় মাথায় রেখে রোডম্যাপ দেবে: আসিফ মাহমুদ

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
৩:১৪ অপরাহ্ণ ০৯, জুন ২০২৫
- টপ লিড নিউজ, কুমিল্লা, জনপদ
A A
নির্বাচন কমিশনের রোডম্যাপ নিয়ে আসিফ মাহমুদ কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় সামনে রেখে নির্বাচন কমিশন যথাসময়ে রোডম্যাপ প্রকাশ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ (৯ জুন) সোমবার সকালে কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের সম্ভাব্য সময় এপ্রিলের প্রথমার্ধে নির্ধারিত হওয়ায় নির্বাচন কমিশন সে অনুযায়ী রোডম্যাপ দেবে। আগে অনেকের ধারণা ছিল, স্থানীয় সরকার নির্বাচন আগে হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। কিন্তু এখন তো প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় স্পষ্ট করে দিয়েছেন।

স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমরা বহু জনকল্যাণমূলক কাজ করতে চাই, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় অনেক সময় মানুষের দৈনন্দিন সেবা ব্যাহত হচ্ছে। তাই এই দিকটা বিবেচনায় এনে নির্বাচন কমিশনকে আমরা স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিতে পারি। সরকার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগে থেকেই ইতিবাচক অবস্থানে রয়েছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার ভিত্তিহীন গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে, তখন তা দুঃখজনক হয়ে দাঁড়ায়। অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেও এসব গুজব ছড়ানো হয়।

এসময় কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ মাহমুদনির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT